ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
ফুঁসে উঠেছে হাজারো জনতা

 ‘বয়কট বয়কট-ফজলে হুদা বয়কট’ শ্লোগানে শ্লোগানে উত্তাল নওগাঁ-৩ 

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৫, ২১:৩৬

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির ঘোষিত ফজলে হুদা বাবুলের ধানের শীষের মনোনয়ন পরিবর্তনের দাবিতে কয়েক হাজার নারী-পুরুষ প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে উপজেলা সদরের বাসস্ট্যান্ডে প্রধান সড়কের দুধারে গত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মরহুম আকতার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনির সমর্থকেরা এর আয়োজন করে।

স্মরণকালের দীর্ঘ এ মানববন্ধন স্থানীয় বাসস্ট্যান্ডের উত্তরে লিচুবাগান ও দক্ষিণে শিবগঞ্জের মোড় পর্যন্ত বিস্তৃত হয়। কর্মসূচি চলাকালে বক্তারা এই আসনে বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুলের মনোনয়ন পূনর্বিবেচনা করে জনিকে চুড়ান্ত মনোনয়ন দেয়ার দাবি জানান।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বকের মোড়ে জনির বাসভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে ‘‘বয়কট বয়কট-ফজলে হুদা বয়কট” শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে উঠে মহাদেবপুরে রাজপথ।

সমাবেশে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি নেতাকর্মীদের শান্তনা দিয়ে বলেন, এই মনোনয়নই চুড়ান্ত নয়। দলের মহাসচিব বলেছেন এটি পরিবর্তন হতে পারে।

তিনি বলেন, রাজনীতি থেকে প্রয়াত আখাতার হামিদ সিদ্দিকীর পরিবারকে মাইনাসের ষড়যন্ত্র চলছিল। তাদের দেশ বিরোধী ষড়যন্ত্র এখনও সক্রিয়। তিনি সাধারণ ভোটারদের সাথে নিয়ে ষড়যন্ত্রকারিদের রুখে দেয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, ১৯৯১ থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে মরহুম আখতার হামিদ সিদ্দিকী নান্নু পর পর চার বার এই আসন থেকে বিজয়ী হন এবং ২০০১ টার্মে জাতীয় সংসদের ডেপুটি স্পীকারের দায়িত্ব পালন করেন। এসময় তিনি মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেন। তার মৃত্যুর পর ২০১৮ সালের নির্বাচনে তার ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে ধানের শীষের মনোনয়ন দেয়া হলে শেখ হাসিনার মধ্যরাতের সাজানো নির্বাচনেও তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান। কিন্তু সেসময় ফজলে হুদা বাবুল কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের ভোট না করে চাকরিস্থলে চলে যান। এবার এই আসনে এই কর্পোরেট চাকরিজীবীকে মনোনয়ন দেয়ায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তারা বলছেন, মহাদেবপুর উপজেলার ভোটার সংখ্যা বদলগাছীর চেয়ে প্রায় দ্বিগুন। এখানকার ভোটেই নির্ধারিত হবে জয় পরাজয়। এই আসনটি ধানের শীষের ঘাটি হলেও মনোনয়নের ভূলে এবার এটি জামায়াতের দখলে চলে যেতে পারে। তাই অবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে জনিকে মনোনয়ন দেয়ার দাবি তাদের।

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু