ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

এতিম ও নারীদের জন্য কমপ্লেক্স নির্মাণ করলেন মির্জা ফখরুলের পরিবার

আমার বার্তা অনলাইন:
০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৩০

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের উদ্যোগে এতিম শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং নারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে নির্মাণ করা হচ্ছে মির্জা রুহুল আমিন অ্যান্ড ফাতেমা মেমোরিয়াল কমপ্লেক্স।

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আদর্শ কলোনিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা-মায়ের নামে নির্মাণাধীন এই কমপ্লেক্সটি বাসমাহ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এখানে শত শত এতিম শিশু বিনামূল্যে খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য মৌলিক সেবা পাবে। নারীদের জন্য থাকবে বিশেষ স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রম। গত এক বছর ধরে নির্মাণকাজ চলছে, যার চার ভাগের তিন ভাগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি শতাধিক এতিম শিশুর জন্য প্রাথমিক কার্যক্রমও শুরু হয়েছে।

কমপ্লেক্সের এডুকেশন ইনচার্জ আহম্মেদ আমিন বলেন, এখানে বাসমাহ অরফানস হোম, বাসমাহ স্কুল অ্যান্ড কালচারাল সেন্টার এবং বাসমাহ উইমেন্স অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার- এই তিনটি অংশে কার্যক্রম পরিচালিত হবে।

অরফান হোমের এডুকেশন ইনচার্জ আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে তাদের পাঁচটি শাখা রয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ শাখার কার্যক্রম পরিদর্শনের পর মির্জা পরিবারের সদস্যরা এতিমদের জন্য এমন উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাস্তবায়নে উৎসাহিত হন এবং এ উদ্দেশ্যে ৭৫ শতক জমি দান করেন।

বাসমাহ ফাউন্ডেশনের সিইও মীর সাখাওয়াত হোসাইনের বরাতে আহম্মেদ আমিন আরও জানান, সারাদেশে বাসমাহর মাধ্যমে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে- বাসমাহ স্কুল অ্যান্ড কালচারাল সেন্টার, বাসমাহ অরফানস হোম, বাসমাহ উইমেন্স স্কিল অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, শীতবস্ত্র বিতরণ, কুরবানি প্রোগ্রাম এবং ইফতার কার্যক্রম।

আমার বার্তা/এমই

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

টাঙ্গাইলের মধুপুরে এক মাদকসেবী ও কারবারিকে দেড় বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে মধুপুর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পরিবেশ ধ্বংস করে বা পাহাড় কেটে কোনো ধরনের

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ ও হরিণ শিকারের ফাঁদসহ ১ হরিণ শিকারি

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ভেকু জব্দ

ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে তিন ফসলি কৃষিজমির মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা