ই-পেপার সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

কয়রায় অবৈধ কালভার্ট নির্মাণে লোনা পানির আগ্রাসন, চরম ক্ষতির মুখে কৃষি ও জনজীবন

আমার বার্তা অনলাইন
১৮ জানুয়ারি ২০২৬, ১২:১৮

লোনা পানি হটাও, কৃষক বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে লোনা পানি উত্তোলন বন্ধের দাবিতে খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের পাথরখালি গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১১টায় উত্তর বেদকাশী পাথরখালি লোনা পানির গই (গেট) সংলগ্ন শাকবাড়িয়া নদীর পাউবো বেড়িবাঁধ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লোনা পানির আগ্রাসন রুখতে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার প্রায় অর্ধ সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন,জিএম নুর কামাল,ইউপি সদস্য মোঃ আবু হাসান,মাওলানা সুজাউদ্দিন,মোঃ জাকির হোসেন, জিএম নুরুজ্জামান, শেখ মফিজুল ইসলাম, আসমাতুল্লাহ আল গালিব,শ্যামসুন্দর মুন্ডা,প্রমূখ। বক্তারা বলেন, উত্তর বেদকাশীর শাকবাড়িয়া নদী সংলগ্ন পশুরতলা খালে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ কেটে অবৈধভাবে কালভার্ট নির্মাণের মাধ্যমে বসতবাড়ি সংলগ্ন কৃষি এলাকায় লোনা পানি প্রবেশ করানো হচ্ছে। প্রভাবশালী একটি চক্র ব্যক্তিগত স্বার্থে এ কালভার্ট নির্মাণ করে আশপাশের বিল ও কৃষিজমিতে লোনা পানি ঢুকিয়ে মাছ চাষ অব্যাহত রেখেছে।

এর ফলে প্রায় ১২০০ বিঘা আবাদি জমি কৃষি চাষের অনুপযোগী হয়ে পড়েছে। কৃষকরা একাধিক ফসল ফলাতে পারছেন না; গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে দেখা দিয়েছে মারাত্মক সংকট। লোনা পানির আগ্রাসনে বসতবাড়ির আঙিনার অধিকাংশ গাছগাছালি মরে গিয়ে এলাকা বিরান ভূমিতে পরিণত হয়েছে। পাশাপাশি শিশু ও নারীদের বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে এবং বেড়িবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছেন।

স্থানীয়রা জানান, পশুরতলা খালটি উন্মুক্ত ও পুনঃখনন করা হলে বৃষ্টির পানি সংরক্ষণ সম্ভব হবে, ফসল উৎপাদন বাড়বে, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে। তারা অবিলম্বে অবৈধ কালভার্ট অপসারণ, লোনা পানি উত্তোলন বন্ধ এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ

দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর থেকেই নজিরবিহীন সাইবার বুলিং

সারাদেশে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক

বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, কোস্টগার্ড দেশের উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ

কুমিল্লা-২: স্বতন্ত্র প্রার্থীর ২৭৮ সমর্থকের বিরুদ্ধে হোমনা থানায় মামলা

কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল মতিন খানের ২৭৮ জন কর্মী-সমর্থককে আসামি করে হোমনা থানায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

নাহিদ ‘ডোমিনিকার নাগরিক’ অভিযোগ, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

র‌্যাব-ডিজিএফআই বিলুপ্ত চাইলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম

দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

সারাদেশে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক

নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে ইসির প্রতি আহ্বান

নির্বাচনের আগ মুহূর্তে এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১৫৩ পুলিশ

কুমিল্লা-২: স্বতন্ত্র প্রার্থীর ২৭৮ সমর্থকের বিরুদ্ধে হোমনা থানায় মামলা

মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস

সবাই যেকোনো সময় নিরাপদে চলাচল করবে এমন রাষ্ট্র গড়াই লক্ষ্য: তারেক রহমান

সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজকে অপসারণ

লাহিড়ী বাজারে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী সভা

ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের

ঐকমত্যে সরকার গঠন হবে কি না, নির্ভর করবে রাজনৈতিক মিলের ওপর

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান, বাণিজ্য-বিনিয়োগে জোর