ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

তেহরানে নতুন করে ইসরায়েলি বিমান হামলা, বিকট বিস্ফোরণ

আমার বার্তা অনলাইন
০৪ মার্চ ২০২৬, ১১:১১

ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ইরানে ‘ব্যাপক বিমান হামলা’ শুরুর ঘোষণার পরপরই এসব বিস্ফোরণ ঘটে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে- ইরানি লক্ষ্যবস্তুতে নতুন করে ‘ব্যাপক হামলা’ শুরু করেছে তারা। বুধবারের এই আক্রমণ ইরানের পক্ষ থেকে ছোড়া কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার জবাব।

ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তারা মূলত ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই ‘হামলা’ শুরু করেছে। বিস্ফোরণের ক্ষয়ক্ষতি বা হতাহত নিয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার ইরানের ‘প্রধান নেতৃত্ব নির্ধারণী পর্ষদ’ ভবনে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। এরপর আজ বুধবার নতুন করে হামলা শুরু করে দেশটি।

বিবিসি লিখেছে, ইরানের কোম শহরে ধারণ করা দুটি ভিডিওতে দেশটির প্রধান নেতৃত্ব নির্ধারণী পর্ষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ এর সচিবালয় ভবনে হামলা করেছে ইসরায়েল। হামলায় পাশের একটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সংবিধান অনুযায়ী, ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ ৮৮ জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা নিয়ে গঠিত। শনিবার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর পরবর্তী সর্বোচ্চ নেতা নির্ধারণের দায়িত্ব এখন এই পরিষদের ওপর।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহের’ জানিয়েছে, ভবনটি বেশ পুরনো। পরিষদের বর্তমান অধিবেশনগুলোর জন্য সেটি ব্যবহার করা হচ্ছিল না। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, হামলার আগেই ভবনগুলো খালি করা হয়েছিল। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার থেকে তারা ইরানে দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দাবি করেছেন, ইরানের সবকিছু গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ভবিষ্যতে কারা নেতৃত্ব দিতে পারে, সেজন্য কিছু মানুষ তাদের বিবেচনায় ছিল, কিন্তু এখন তাদের সবাই মারা গেছে। খুব তাড়াতাড়ি, এমন আর কাউকে হয়তো পাওয়া যাবে না। হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রড্রেরিক মের্জের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ইরানে হামলা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা ওই উম্মাদদের সঙ্গে আলোচনা করছিলাম। কিন্তু আমার ধারণা, তারা আমাদের ওপরেই আগে হামলা চালাতে যাচ্ছিল। আমি সেটা হতে দিতে চাইনি।’

ট্রাম্প বলেন, ‘এই কারণে যদি কিছু হয়ে থাকে, আমার কারণেই হয়তো ইসরায়েল (হামলা চালাতে) বাধ্য হয়েছে। ইরানের সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের এখন নৌ বাহিনী নেই, বিমান বাহিনী নেই, আকাশে বিমান শনাক্ত করার কোনো ব্যবস্থা নেই।

এ সময় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যে ও স্পেনের প্রতি তার অসন্তোষও প্রকাশ করেন। কারণ শুরুতে ভারত মহাসাগরে দিয়োগো গার্সিয়ায় যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি হামলার জন্য ব্যবহার করতে দিতে রাজি হয়নি যুক্তরাজ্য।

আমার বার্তা /জেএইচ

চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

অভিবাসনবিরোধী মনোভাব বৃদ্ধির প্রেক্ষাপটে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেওয়া বন্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশগুলো হলো

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি

ভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রথমবারের মতো সরাসরি অংশ নিচ্ছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্সের পরমাণু শক্তিচালিত

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় সহস্রাধিক নিহতের দাবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সিরিজ হামলায় ইরানে এক হাজারেরও বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে দাবি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো

আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া ‍খুব জরুরি: শান্ত

মালয়েশিয়ায় পাচারচক্রের মূলহোতাসহ ৭ বাংলাদেশি আটক

রোজায় ত্বকের ঘরোয়া যত্নে মুসুর ডালের জাদু

চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

বৈঠক ভালো হয়েছে: পল কাপুর

১৭ বছরের বিশৃঙ্খল শাসন একদিনে বদলানো সম্ভব নয়: ফখরুল

আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, অফিসে নেই কোনো কর্মকর্তা

তেহরানে নতুন করে ইসরায়েলি বিমান হামলা, বিকট বিস্ফোরণ

বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা

সীমাতিরিক্ত ঋণ সমন্বয় ছাড়া নবায়ন না করার বাধ্যবাধকতা বাতিল

ভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের

ট্রেনে ১৪ মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ

জাতিসংঘের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী