ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো

আমার বার্তা অনলাইন
০৪ মার্চ ২০২৬, ১২:১৬

কোপা দেল রে ফাইনালে উঠতে মঙ্গলবার রাতে সেমিফাইনাল ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প লিখতে হতো বার্সেলোনাকে। ক্যাম্প ন্যুতে সেই গল্প লেখার পথে অনেক দূর এগিয়েও গিয়েছিল দলটি। সেমিফাইনাল প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ৪–০ হারা বার্সা ফিরতি লেগে ৭২ মিনিটের মধ্যে ৩–০ গোলের লিডও নিয়েছিল। শেষ ১৮ মিনিটে এক গোল পেলেই ম্যাচ চলে যেত অতিরিক্ত সময়ে।

কিন্তু শেষ পর্যন্ত সেই লক্ষ্য অর্জন করতে পারেনি হান্সি ফ্লিকের দল। দুই লেগ মিলিয়ে ৪–৩ গোলে হেরে কোপা দেল রে সেমিফাইনাল থেকে বিদায় নিল বার্সা। আর বার্সাকে হারিয়ে দীর্ঘ ১৩ বছর পর কোপা দেল রে ফাইনালের টিকিট কাটল আতলেতিকো। সর্বশেষ ২০১২–১৩ মৌসুমে ফাইনালে উঠেছিল আতলেতিকো। যেখানে রিয়াল মাদ্রিদকে ২–১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।

এর আগে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে রিয়াল–বার্সাকে ছাড়াই এবার কোপা দেল রে ফাইনাল হবে। প্রতিযোগিতার অন্য সেমিফাইনালের ফিরতি লেগে আজ রাতে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ ও অ্যাথলেটিক বিলবাও। এর আগে প্রথম লেগে ১–০ গোলে জিতেছে সোসিয়েদাদ।

ঘুরে দাঁড়ানোর মিশনে ২৯ মিনিটে বার্সাকে এগিয়ে দেন মার্ক বার্নাল। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। বিরতির পরও দাপট ধরে রাখে বার্সা।

৭২ মিনিটে বার্নাল নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। ম্যাচে বাকি সময়ে বার্সাকে আর কোনো গোল পেতে দেয়নি আতলেতিকো। ফলে জিতেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো কাতালান ক্লাবটিকে।

ম্যাচ শেষে বার্সার কোচ ফ্লিক বলেছেন, ‘আমরা হতাশ, কিন্তু আজকের পারফরম্যান্স নিয়ে গর্বিত। অসাধারণ ম্যাচ, আরও গোলের সুযোগও তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তা হয়নি, যা মেনে নিতে হবে।’

আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে জোর দিয়ে বলেছেন, দুই লেগ মিলিয়ে তাঁর দল ফাইনালে ওঠার যোগ্য ছিল। তিনি বলেন, ‘আমরা সাম্প্রতিক বছরগুলোয় ফাইনালের খুব কাছে গিয়েছি, আর এই দুই লেগের খেলায় আমরা বার্সেলোনার চেয়ে ভালো খেলেছি।’

আমার বার্তা /জেএইচ

বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া ‍খুব জরুরি: শান্ত

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে গতকাল (মঙ্গলবার) নাজমুল হোসেন শান্ত’র উত্তরাঞ্চলকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা

বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা

বিশ্বকাপ শুরু হতে এখনও তিন মাসেরও বেশি সময় বাকি। তবে এখনই বড় দুঃসংবাদ পেয়ে গেল

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

পিটার বাটলার অবাক করা সিদ্ধান্ত নেন প্রায় হরহামেশাই। তা বেশির ভাগ ক্ষেত্রেই সাহসী প্রমাণিত হয়।

মেসির জোড়া গোলে অরল্যান্ডোর মাঠে ইন্টার মায়ামির ইতিহাস

মেজর লিগ সকারের রেগুলার সিজনের দ্বিতীয় ম্যাচে ইন্টার মায়ামি অরল্যান্ডো সিটি এসসির মাঠে জয়ের স্বাদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো

আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া ‍খুব জরুরি: শান্ত

মালয়েশিয়ায় পাচারচক্রের মূলহোতাসহ ৭ বাংলাদেশি আটক

রোজায় ত্বকের ঘরোয়া যত্নে মুসুর ডালের জাদু

চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

বৈঠক ভালো হয়েছে: পল কাপুর

১৭ বছরের বিশৃঙ্খল শাসন একদিনে বদলানো সম্ভব নয়: ফখরুল

আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, অফিসে নেই কোনো কর্মকর্তা

তেহরানে নতুন করে ইসরায়েলি বিমান হামলা, বিকট বিস্ফোরণ

বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা

সীমাতিরিক্ত ঋণ সমন্বয় ছাড়া নবায়ন না করার বাধ্যবাধকতা বাতিল