ই-পেপার বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩

নোয়াখালীতে বিএনপির আট পরিকল্পনা নিয়ে জন-জিজ্ঞাসার আয়োজন

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১১:০৬

নোয়াখালীতে বিএনপির ৮ পরিকল্পনা নিয়ে ‘জন-জিজ্ঞাসা ও আলাপ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপির নির্বাচন সংক্রান্ত গণযোগাযোগ ও তথ্য সহায়তা উপ-কমিটি ওই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে জনগণ প্রশ্ন করে জানতে চান, বিএনপি ক্ষমতায় গেলে তাদের ঘোষিত ফ্যামিলি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষাকার্ড এবং ক্রিড়া, পরিবেশ, কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের সেবা বিনামূল্যে পাওয়া যাবে কি না? এছাড়া এসব কার্ড দলীয় বিবেচনায় দেওয়া হবে কি না?

রাজিয়া সুলতানা নামে এক শিক্ষার্থী জানতে চান, ফ্যামিলি কার্ড পেতে কোনো নেতার পিছনে ঘুরতে হবে কি না? তাছাড়া আওয়ামী লীগের সময়ের মতো টাকা দিয়ে এসব কার্ড অর্জন করতে হবে কি না।

সাংবাদিক ইকবাল হোসেন মজনু জানতে চান, বিএনপির ৮ পরিকল্পনা জনগণের মৌলিক অধিকারের অংশ। এগুলোর সুষ্ঠু বাস্তবায়ন হবে কি না?

গোলাম কিবরিয়া রাহাত নামে আরেক সাংবাদিক জানতে চান, বিগত বিএনপির সরকারের সময় ঢাকায় নকল বন্ধ করা হলেও মফস্বল শহরগুলোতে এ নিয়ে জোরালো পদক্ষেপ নেওয়া হয়নি। এবার এসব গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দেওয়া হবে কি না?

মাহবুবর রহমান নামে এক প্রবাসী বলেন, বিএনপির পরিকল্পনায় কর্মমুখী শিক্ষার বিষয়টি রাখায় তারেক রহমানকে ধন্যবাদ। কারণ বিদেশে শিক্ষা সনদের কোনো মূল্য নেই। সেখানে কর্মমুখী শিক্ষাই গুরুত্বপূর্ণ।

জন-জিজ্ঞাসায় সব প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানের অতিথি এবং আলোচকরা। এতে অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

মাহবুব আলমগীর আলো বলেন, এবারের নির্বাচন কিংবা নির্বাচন পরবর্তী সরকার জবাবদিহিতার আওতায় থাকবে। আমাদের নেতা তারেক রহমান যে আটটি পরিকল্পনা গ্রহণ করেছেন তা নির্বিঘ্নে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিএনপি বদ্ধ পরিকর। জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দুর্নীতিমুক্তভাবে সকল কার্যক্রম পরিচালিত হবে।

প্যানেল আলোচক ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, ডক্টর্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) দপ্তর সম্পাদক সহকারী সার্জন ডা. মো. নুরুল আলম লিটন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিল ডেলিগেটর ইকবাল বাহার আজাদ এবং বিএনপির তথ্য ও পরিকল্পনা সহায়তা উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট মাহমুদ হাসান শাকিল।

এতে সভাপতিত্ব করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ এবং সঞ্চালনা করেন নোয়াখালী সদর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মজিবুল হক রনি।

আমার বার্তা/এল/এমই

সরাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭

বিএনপির মন্ত্রীসভায় তিন মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত কুমিল্লাবাসী

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য

প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন আফরোজা খানম রিতা

বিপুল ভোটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে আফরোজা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে বরিশালের জহির উদ্দিন স্বপন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) নির্বাচনী এলাকায় মন্ত্রীবিহীন তিন যুগের অবসান হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ নতুন সরকারের

কুবিসাসের ১ যুগ পূর্তি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে গেজেট প্রকাশ

পররাষ্ট্রে চমক: খলিলুরে ভরসা, শামার পরিশ্রমের পুরস্কার

ভারতের সঙ্গে ঝামেলা মেটাতে চান, বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন আমিনুল

বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, এটা নিয়ে বসব: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ, যা বললেন ফাহাম আব্দুস সালাম

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্ব পেলেন

সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

নিজের হাতে এক মন্ত্রণালয় ও দুই বিভাগ রাখলেন তারেক রহমান

১৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীন ও জাপানের প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ওম বিড়লা