ই-পেপার বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৮
আপডেট  : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৪২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী ব্রিজের ঢালে (টোল প্লাজার কাছে) পিকআপের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৪ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি মুরগীবাহী পিকআপের পেছনে, দ্রুতগতির অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে পিকআপটি উল্টে যায়।

এসময় পিকআপের চালক ঘটনাস্থলে মারা যান। আহত হন পিকআপে থাকা অপর একজন। পরে খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যান। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে, হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ঢাকামুখী দ্রুতগতির একটি বাস মুরগিবাহী পিকআপের পেছনে ধাক্কা দিলে পিকআপটি উল্টে যায়। এসময় পিকআপ চালক মারা যান। অজ্ঞাত বাসটি শনাক্তের কাজ করছি। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতের মরদেহ হাঁসাড়া হাইওয়ে থানায় আছে। অপর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নামপরিচয় শনাক্ত হলে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমার বার্তা/এল/এমই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

নির্বাচনের ছুটি শেষ হওয়ায় নারায়ণগঞ্জের মদনপুর অংশে এশিয়ান হাইওয়েতে অস্বাভাবিক হারে ট্রাকের চাপ বেড়েছে। এর

সরাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭

বিএনপির মন্ত্রীসভায় তিন মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত কুমিল্লাবাসী

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য

প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন আফরোজা খানম রিতা

বিপুল ভোটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে আফরোজা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ নতুন সরকারের

কুবিসাসের ১ যুগ পূর্তি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে গেজেট প্রকাশ

পররাষ্ট্রে চমক: খলিলুরে ভরসা, শামার পরিশ্রমের পুরস্কার

ভারতের সঙ্গে ঝামেলা মেটাতে চান, বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন আমিনুল

বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, এটা নিয়ে বসব: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ, যা বললেন ফাহাম আব্দুস সালাম

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্ব পেলেন

সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

নিজের হাতে এক মন্ত্রণালয় ও দুই বিভাগ রাখলেন তারেক রহমান

১৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ