ই-পেপার মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

পিরোজপুরে জামায়াত আমীরের সফর উপলক্ষে সংবাদ সম্মেলন, ৩ আসনে প্রার্থী ঘোষণা

মো. মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৮

আগামী ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) পিরোজপুর সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় তাঁর এ সফরকে পিরোজপুরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

আমীরে জামায়াতের সফর উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর শহরের হোটেল নায়োরিতে পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।

সংবাদ সম্মেলনে জেলা আমীর জানান, সফরকালে ডা. শফিকুর রহমান পিরোজপুরের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এবং দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে দেশ গড়ার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

এ সময় পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের জন্য জামায়াত ও জোট মনোনীত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষিত প্রার্থীরা হলেন— পিরোজপুর-১ (সদর–নাজিরপুর–ইন্দুরকানী) আসনে মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর পুত্র মাসুদ সাঈদী, পিরোজপুর-২ (ভান্ডারিয়া–কাউখালী–নেছারাবাদ) আসনে মরহুম আল্লামা সাঈদী (রহ.)-এর অপর পুত্র শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ও জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী ডা. শামীম হামিদী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী ও পিরোজপুর-৩ আসনের জোট মনোনীত প্রার্থী ডা. শামীম হামিদী। প্রার্থী ঘোষণার পর তাঁরা সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আগামী জাতীয় নির্বাচন ও পিরোজপুরের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রার্থীরা তাঁদের লক্ষ্য ও কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, নির্বাচিত হলে পিরোজপুরকে একটি ইনসাফভিত্তিক, আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন।

মাসুদ সাঈদী বলেন, “নির্বাচিত হলে পিরোজপুরকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদে রূপান্তর করা হবে।”

সংবাদ সম্মেলনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। নেতৃবৃন্দ বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই ‘নতুন বাংলাদেশের’ সুফল সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, “আমরা পিরোজপুরকে এমন একটি সমৃদ্ধ জনপদ হিসেবে দেখতে চাই, যেখানে সত্য, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত থাকবে।” তিনি সাংবাদিকদের ‘সমাজের বিবেক’ আখ্যা দিয়ে দেশ ও জাতির কল্যাণে সত্যের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমীর মো. ইসহাক আলী খানসহ জেলা ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মিডিয়া সেক্রেটারি মো. সোহরাব হোসেন জুয়েল।

আমার বার্তা/মো. মনিরুল ইসলাম চৌধুরী/এমই

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

সংঘাত ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে পুরো দেশকে সহনশীলতার রাজনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

দীর্ঘদিনের প্রত্যাশার পর অবশেষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার

বিরামপুরে বিজিবি-গ্রামবাসীর বাধায় বিএসএফের পুশ-ইনের চেষ্টা পণ্ড

দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ২০ থেকে ২৫ জন ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয়

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাক খাতে পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তর বিষয়ক ইইউ-সুইডিশ দূতাবাস আলোচনা অনুষ্ঠিত

মরক্কো-সাহারা ইস্যুতে সকল পক্ষের  সম্মতিক্রমের সমাধানকে ডেনমার্কের সমর্থন 

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

১৪ হাজার নতুন শিক্ষকের পদায়নে প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

অগ্ন্যুৎপাত : ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ‍্য হবে: চিফ প্রসিকিউটর

এসআই আলতাব হোসেন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলছে র‍্যাব

সুরা কাহাফের প্রথম ১০ আয়াত, বাংলা উচ্চারণ ও অর্থসহ

আমিরাতে ৪ হাজার প্রবাসীর ভিসা বা‌তিল, সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

একীভূত পাঁচ ব্যাংকে অর্থ ফেরত শুরু, টাকা ছাপিয়ে ৫ হাজার কোটি টাকা ধার

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিলসহ নিষিদ্ধ যেসব বিষয়

নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি

নির্দেশের ফাইল নয়, বাস্তবায়ন চাই

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

অগাস্টে বেড়েছে সড়ক দুর্ঘটনা, নিহত ৪৮১ এবং আহত ৬৬৪ জন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি