ই-পেপার বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

ঠাকুরগাঁও-২ আসনে জামায়াতে ইসলামের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৫

ঠাকুরগাঁও-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে একটি নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নম্বর পাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও-২ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সিবগাতুল্লাহ সিবগা।

কর্মীসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নম্বর পাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ দানারুল ইসলাম। সভা পরিচালনা করেন একই শাখার সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আমির। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মোহাম্মদ সোহেল রানা। সভায় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান বক্তার বক্তব্যে মোহাম্মদ সিবগাতুল্লাহ সিবগা বলেন, দেশের জনগণ যদি জামায়াতে ইসলামীর ওপর আস্থা রেখে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তবে দুর্নীতিবাজ সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে দেওয়া হবে। তিনি বলেন, কৃষকদের অধিকার নিশ্চিত করা হবে এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ সঠিক সময়ে ও ন্যায্যমূল্যে কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে।

সভায় বক্তারা আগামী দিনের রাজনৈতিক লক্ষ্য, সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পিরোজপুরে জামায়াত আমীরের সফর উপলক্ষে সংবাদ সম্মেলন, ৩ আসনে প্রার্থী ঘোষণা

আগামী ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) পিরোজপুর সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ছাত্র-জনতার

কৃষকদের পাশে দাঁড়াতেই কৃষক কার্ড দেব: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই তাদের কৃষক কার্ড দেবো। এর মাধ্যমে

জামায়াত নেতার অর্ডারে অবৈধভাবে তৈরি করা হয় ভোটের সিল

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের সিল জব্দের ঘটনায় জামায়াত নেতা জড়িত রয়েছে বলে জানা গেছে। জামায়াত

লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল জব্দ, দুইজনের নামে পুলিশের মামলা

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের ৬টি সিল জব্দের আটক ব্যবসায়ী সোহেল রানাসহ দুইজনের নামে মামলা করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটারদের মুরগি-চাল দিয়ে প্রভাবিত করছে জামায়াত: আমিনুল হকের অভিযোগ

কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার

পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জামায়াতের জনতার ইশতেহার: রাষ্ট্র সংস্কার থেকে আত্মনির্ভরতার বার্তা

গুপ্ত হিসেবে পরিচিতরা ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে: তারেক রহমান

জালিমদের নেতা নারীদের নিয়ে ‌‘কলঙ্কিত’ শব্দ ব্যবহার করেছেন

সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা রহমান

নিরপেক্ষ নির্বাচন না হলে হতাশার শেষ থাকবে না: নজরুল ইসলাম

শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব

নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ঠাকুরগাঁও-২ আসনে জামায়াতে ইসলামের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ

মানুষের কণ্ঠরোধে ‘গুপ্ত গোষ্ঠীর’ ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার

নির্বাচনী প্রচারণায় নারীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ

পিরোজপুরে জামায়াত আমীরের সফর উপলক্ষে সংবাদ সম্মেলন, ৩ আসনে প্রার্থী ঘোষণা

১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন: জামায়াত আমির

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গুলশান থানায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা

সেনাসদস্যদের সঙ্গে জামায়াতপ্রার্থীর অশালীন আচরণ, তদন্তের পরে ব্যবস্থা

কৃষকদের পাশে দাঁড়াতেই কৃষক কার্ড দেব: তারেক রহমান