ই-পেপার রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ মাঘ ১৪৩৩

মাগুরায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

আমার বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯

মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. আসাদুর রহমান নামে এক চিকিৎসকের ওপর হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘিরে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ৯ জনকে আসামি করে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের হয়। এরপর শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিভুক্ত মাজহারুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার দুপুর ১২টা ২ মিনিটের দিকে ১০-১২ জনের একটি দল জরুরি বিভাগে ঢুকে ডা. আসাদুর রহমানকে চেয়ার থেকে টেনে তুলে মারধর করে। ফুটেজে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি স্টিক দিয়ে আঘাতের চেষ্টার দৃশ্যও ধরা পড়ে।

ঘটনার বর্ণনায় ডা. আসাদুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই রোগীকে চিকিৎসা দেওয়ার পর তিনি শ্বাসকষ্টে আক্রান্ত আরেক রোগীকে দেখছিলেন। এ সময় এক ব্যক্তি তার সঙ্গে কথা বলতে চাইলে তাকে বাইরে বসতে বলা হয়। কিন্তু তিনি রোগীর চেয়ারে বসে বিরক্ত করতে থাকেন। রোগীর চেয়ার ছেড়ে বাইরে বসার অনুরোধ জানালে ক্ষুব্ধ হয়ে আমার ওপর হামলা চালায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত নূর মোহাম্মদ স্থানীয় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিলটনের আত্মীয়। ওই রোগীর বিষয়ে কথা বলতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাজী আবু আহসান বলেন, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মাগুরা জেলা শাখা ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আশরাফুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় শুক্রবার ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিভুক্ত মাজহারুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ময়মনসিংহ-১ আসনের ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থী প্রিন্সের

দেশের সীমান্তবর্তী ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপি, অনিয়ম ও

দল আমাকে গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না: স্বতন্ত্র এমপি এমএ হান্নান

চাঁদপুর -৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান বলেছেন, আমার প্রিয় রাজনৈতিক দল

ঠাকুরগাঁওয়ের ১,২,৩ আসনেই বিএনপির জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার ৩টি সংসদীয় আসনেই নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী

নির্বাচন পরবর্তী সহিংসতায় বাগেরহাটে হামলা-ভাংচুর

বাগেরহাটের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী হামলা-পাল্টা হামলা, ভাঙচুর, ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।এসময় অন্তত ৩৫ জন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৩ হাজার দরিদ্র পরিবার পাবে আস-সুন্নাহর ইফতার সামগ্রী

নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের তাণ্ডব, গুলিতে ৩২ জন নিহত

কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা: ডা. শফিকুর রহমান

ভেজাল ওষুধে সয়লাব মিটফোর্ড পাইকারী বাজার

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

আলুর ডোনাট তৈরির সহজ রেসিপি জেনে নিন

রাশিয়ার বিরোধী দলের নেতাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী ও এনসিপি

মাগুরায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

বিএনপির বিজয়ে পরিবর্তনের বার্তা, আরও ভালো বাংলাদেশ প্রত্যাশা

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরওয়ের প্রধানমন্ত্রী

বিএনপিকে ইতালি সরকারের অভিনন্দন, সম্পর্কে নতুন সম্ভাবনার ইঙ্গিত

৩০ আসনে ভোট জালিয়াতির অভিযোগ দিতে ইসিতে ১১ দলীয় ঐক্যের নেতারা

মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব

প্রত্যাবর্তনে আল-নাসরের জয়ে গোল করলেন রোনালদো

বৃ‌ত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ব্যাচ পাকিস্তানে পৌঁছেছে

স্মার্ট চশমায় ফেসিয়াল রিকগনিশন যুক্ত করবে মেটা

শিশুর যে ৫ ভালো অভ্যাস গড়ে তোলা জরুরি

মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তামিম

বইমেলা পেছাতে তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি