ই-পেপার সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩

বিমানখাত ও পরিষেবা আধুনিকায়ন করা হবে: বিমানমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৪

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের বিমান খাত ও পরিসেবা আধুনিকায়ন করা হবে। এ জন্য কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ দ্রুত শেষ করে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। এতে যাত্রীসেবা আরও সহজ ও গতিশীল হবে। পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীরা নিরাপদ অঞ্চলে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ জেলা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, হজযাত্রীদের যাতায়াতে যেন কোনো ধরনের ভোগান্তি না থাকে, এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। হজ ফ্লাইট পরিচালনা, ইমিগ্রেশন প্রক্রিয়া এবং সার্বিক ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

বিমানবন্দরের সার্বিক মান উন্নয়ন করে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করাও সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে বিমানমন্ত্রী বলেন, যাত্রীসেবা, নিরাপত্তা এবং ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনার ওপর জোর দেন তিনি। এ ছাড়া, বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল, হজযাত্রী সেবা ও দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন আফরোজা খানম।

জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করার কথাও জানান মন্ত্রী। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এ ছাড়া, বিমানের টিকিট সিন্ডিকেট রুখতেও কাজ করার কথা বলেন তিনি।

পাশাপাশি নিজ জেলা মানিকগঞ্জের উন্নয়ন নিয়েও তিনি পরিকল্পনার কথা তুলে ধরেন। পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো, যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে চাঙা করতে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

এরপর দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন মন্ত্রী। মানিকগঞ্জে প্রতিটি উপজেলা ও ইউনিয়নে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগেই এই অপতৎপরতা বন্ধ করতে হবে।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

কটিয়াদিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় চাঁদা না দেওয়ায় এক কোম্পানির কর্মকর্তাকে মারধর ও ৯ লাখ ৫৫ হাজার

চট্টগ্রামে ‘রান্নাঘরে গ্যাস জমে’ ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ জন

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন।

আইন-শৃঙ্খলা জোরদারে ফেনীতে মাসিক সভা

ফেব্রুয়ারি মাসের জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা ফেনীতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফেনীর জেলা

টাঙ্গাইলে পাঁচ দফা দাবিতে ক্যাবের স্মারকলিপি

বাজার মনিটরিং ও অভিযানে বাধা এবং মার্কেট বন্ধের হুমকির প্রতিরোধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থাগ্রহণ সহ পাঁচ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

খেলোয়াড়দের দ্রুত বেতনের আওতায় আনতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর: শামসুল ইসলাম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা-২০২৫, পাচ্ছেন ৯ ব্যক্তি

নবনিযুক্ত ডিজিএফআই প্রধানকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বিমানখাত ও পরিষেবা আধুনিকায়ন করা হবে: বিমানমন্ত্রী

কটিয়াদিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

চট্টগ্রামে ‘রান্নাঘরে গ্যাস জমে’ ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ জন

১৩ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, উদ্বোধন ১০ মার্চ

আইন-শৃঙ্খলা জোরদারে ফেনীতে মাসিক সভা

পরিবহনে দৈনিক চাঁদা আদায় হয় শতকোটি টাকা

টাঙ্গাইলে পাঁচ দফা দাবিতে ক্যাবের স্মারকলিপি

সাবেক এমপি আফিল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৫ বছরের অস্ত্রের লাইসেন্স পর্যালোচনা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি এখন রাশিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার: পুতিন

আরব আমিরাত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি

অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: নতুন চিফ প্রসিকিউটরের কড়া বার্তা

মাংস ছোলাসহ কিছু পণ্যের দাম কমানোর ঘোষণা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী