ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

জুলাইতে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে মন্ত্রণালয়: গভর্নর

আমার বার্তা অনলাইন:
৩১ মার্চ ২০২৬, ১৬:৩১
আপডেট  : ৩১ মার্চ ২০২৬, ১৬:৪২
গভর্নর মো. মোস্তাকুর রহমান। ফাইল ছবি

চলতি বছরের জুলাইতে ছয়টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়নের জন্য প্রয়োজনীয় টাকা অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ছয় আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের জন্য যে অর্থ প্রয়োজন, তা চলতি বছরের জুলাইয়ে অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া যাবে বলে আশা করছি।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, অর্থ বিভাগ দুই ধাপে অর্থ পরিশোধ করবে। প্রথম ধাপে ২৬০০ কোটি টাকা এবং জুনের মধ্যে দ্বিতীয় ধাপে ৩০০০ কোটি টাকা দেওয়া হবে।

তিনি বলেন, প্রথম ধাপের অর্থ পাওয়া গেলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ করা হবে। তাদের প্রধান কাজ হবে ব্যক্তি খাতের আমানতকারীদের টাকা পরিশোধ করা। এরপর আদালতের কাছে প্রতিষ্ঠানগুলো লিকুইডেশনের জন্য আবেদন করা হবে।

গত ২৭ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের বোর্ড ছয়টি প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত নেয়। একই বৈঠকে আরও তিনটি প্রতিষ্ঠানকে তিন থেকে ছয় মাস সময় দেওয়া হয়।

অবসায়নের তালিকায় থাকা ছয়টি প্রতিষ্ঠান হলো— ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, অ্যাভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং।

সময় পাওয়া তিনটি প্রতিষ্ঠান হলো— বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, জিএসপি ফাইন্যান্স কোম্পানি এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

বর্তমানে দেশে ৩৫টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে- যার মধ্যে ২০টিকেই সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এই ২০ প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ ২৫৮০৮ কোটি টাকা, যার মধ্যে ২১৪৬২ কোটি টাকাই খেলাপি— যা মোট ঋণের ৮৩ দশমিক ১৬ শতাংশ। বিপরীতে বন্ধকি সম্পদের মূল্য মাত্র ৬৮৯৯ কোটি টাকা।

অন্যদিকে তুলনামূলক ভালো অবস্থানে থাকা ১৫টি প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৭ দশমিক ৩১ শতাংশ। গত বছর এসব প্রতিষ্ঠান ১৪৬৫ কোটি টাকা মুনাফা করেছে এবং তাদের মূলধন উদ্বৃত্ত রয়েছে ৬১৮৯ কোটি টাকা।

সমস্যাগ্রস্ত ২০ প্রতিষ্ঠানে আমানত রয়েছে ২২১২৭ কোটি টাকা। এর মধ্যে গ্রাহকদের নিট ব্যক্তি আমানত প্রায় ৪৯৭১ কোটি টাকা। অবসায়ন ও পুনর্গঠন প্রক্রিয়ায় প্রাথমিকভাবে এই অর্থের জোগান প্রয়োজন হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

আমার বার্তা/এমই

ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে ৭ হাজার মেট্রিক টন ডিজেল। এর মাধ্যমে মার্চ

পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে হলে বর্তমান সরকারের নিজস্ব

নিউজপ্রিন্ট আমদানিতে ভ্যাট কমানোর আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

আগামী অর্থ বছরের বাজেটে সংবাদপত্রের কাঁচামাল হিসেবে আমদানিকৃত নিউজপ্রিন্টের উপর থেকে ভ্যাট কমানোর আশ্বাস দিয়েছেন

ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। গত জুলাই-ডিসেম্বর শেষে সরকারের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম: জ্বালানি বিভাগ

সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না

ঢাবির মুসা খান মসজিদ পুনরুদ্ধারে ২ লাখ ৩৫ হাজার ডলারের অনুদান

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতির কারণ জানালেন প্রতিমন্ত্রী

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

জুলাইতে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে মন্ত্রণালয়: গভর্নর

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির মাসব্যাপী কার্যক্রম শুরু

২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে : পানিসম্পদ মন্ত্রী

তন্ত্র-মন্ত্রে মুক্তিযোদ্ধা হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের ধরতে কাজ করছি

ধামরাইয়ে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ, পেলেন প্রায় ৩ হাজার প্রান্তিক কৃষক

নিজস্ব শর্ত ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই যুদ্ধের অবসান হবে: ইরান

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান: ফখরুল

সাবেক এমপি শিবলির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব

“রোজেলা ফুলের পানীয় - এক চুমুকেই সতেজতা” শুরুর কথা

ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রফিকুল ইসলামকে সরিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব

নির্বাচন নিয়ে তদন্ত কমিটির মুখোমুখি বিসিবির শীর্ষ কর্তারা