ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

নোয়াখালীতে পানির ট্যাংকে ৮০০ লিটার ডিজেল মজুত

আমার বার্তা অনলাইন
০৩ এপ্রিল ২০২৬, ১০:১২

নোয়াখালীর সুবর্ণচরে বাড়ির ছাদে পানির ট্যাংকে অবৈধভাবে ডিজেল মজুত রাখার দায়ে বশির আহমেদ ওরফে বশির সেরাং (৭০) নামে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে উপজেলার চরজব্বর ইউনিয়নের ভুইয়ারহাট এলাকায় তার নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব ওসমান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন উপস্থিত ছিলেন।

অভিযানকালে বাড়ির ছাদে পানির ট্যাংকের ভেতর থেকে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বশির সেরাংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ ডিজেল জব্দ করা হয়। তবে অভিযুক্ত বশির সেরাং দাবি করেন, তার একটি মাছ ধরার নৌকা রয়েছে। নৌকা চালানোর জন্যই তিনি এই তেল সংগ্রহ করে বাড়িতে রেখেছিলেন। চুরির আশঙ্কায় নৌকায় না রেখে বাড়িতে সংরক্ষণ করা হয় বলে জানান তিনি। পরে জব্দ করা ডিজেল চর হাসান ভুইয়ারহাট বাজারে লাইসেন্সপ্রাপ্ত তেল ব্যবসায়ীদের কাছে ডিপো মূল্যে তাৎক্ষণিক নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

ইউএনও আকিব ওসমান বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সংরক্ষণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আমার বার্তা/জেএইচ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি বাংলাদেশের আকাশসীমায় দুটি বিদেশি ড্রোন উড়তে দেখা গেছে। এ নিয়ে

নীলফামারীতে পরকীয়ার বিরোধে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

নীলফামারী সদরে পরকীয়া বিরোধের জেরে মতিউল ইসলাম (৪৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা

পাম্পে তেল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেলে তেল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল)

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৬ লাখ টাকার সিগারেট

শারজাহ থেকে আসা এক বিমানযাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নীলফামারীতে পরকীয়ার বিরোধে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

শিরোপার লড়াইয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

পাম্পে তেল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৬ লাখ টাকার সিগারেট

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল বার্সেলোনা

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাবি হল প্রভোস্টের অপসারণের দাবি

নোয়াখালীতে পানির ট্যাংকে ৮০০ লিটার ডিজেল মজুত

এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে

সেনাপ্রধানের পর অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

খেলাপি ঋণসহ বিভিন্ন ঝুঁকি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ

ঢাকাসহ দেশের ৫ বিভাগে বাড়ছে গরমের দাপট

মন্ত্রিসভায় সিদ্ধান্ত: অফিস চলবে ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

৩ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা