ই-পেপার শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যাকান্ডের মূল আসামি গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
২৫ এপ্রিল ২০২৬, ১৫:২২

ঢাকার ধামরাইয়ে অনলাইন জুয়ার আসক্তি থেকে টাকা চেয়ে না পাওয়ার পর গহনা লুট করতে কুপিয়ে ও পাথর দিয়ে থেতলে হত্যা করা হয় নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে। এ ঘটনায় শামীম ওরফে স্বপন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। হত্যায় জড়িতের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ধামরাই থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান। গতকাল (শুক্রবার) ধামরাইয়ের লাকুড়িয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৩শে এপ্রিল বিকেলের দিকে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় সাব্বির হোসেন নামে এক ব্যক্তির বাড়ির নিচতলায় একটি কক্ষে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আসামি শামীম ওরফে স্বপন সাভারের আশুলিয়ার রহিমপুর এলাকার বাসিন্দা। তিনি ধামরাইয়ের লাকুড়িয়াপাড়া এলাকায় সাব্বির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহত নাহিদা আক্তার ধামরাইয়ের লাকুড়িয়াপাড়ায় তার নানীর সঙ্গে থাকতেন। তিনি ধামরাই সেন্ট্রাল স্কুলের শিক্ষার্থী ছিলেন। বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পরিবার জানায়, নিহতের মা লিজা আক্তার প্রবাসী ও বাবা নুর হোসেন বরিশালে থাকেন।

পুলিশ জানায়, ওই বাসায় নিহত ওই শিক্ষার্থী ও তার নানী থাকতেন। ঘটনার দিন বিকেলের দিকে তার নানী দুধ কিনতে বাইরে যান। তবে দুধ না পেয়ে প্রায় দুই ঘণ্টা পর বাসায় ফিরে আসেন। এ সময় দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢুকে নাহিদা আক্তারকে রক্তাক্ত জখম দেখতে পান। এ সময় তার মাথা, গলা ও বুকে কাটা জখম দেখা যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওই ঘটনায় ভুক্তভোগীর কানের প্রায় ২৫ হাজার টাকা মূল্যের সোনার দুল, প্রায় ১ লাখ টাকা মূল্যের সোনার গলার চেইন, ৩৫ হাজার টাকা মূল্যের একটি হাতের আংটি খোয়া গেছে দেখা যায় বলে জানায় পরিবার। এ ঘটনার তদন্ত করে অভিযান চালিয়ে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী, ঐ ব্যক্তি অনলাইন জুয়ায় আসক্ত। এতে তিনি অনেক জায়গায় ঋণী হয়েছেন। এতেই তিনি টাকার জন্য বেপরোয়া হয়ে ওঠেন। তিনি লক্ষবস্তু করেন প্রতিবেশী তরুণীকেও। এরই জেরে, তিনি হত্যাকাণ্ড সংঘটিত করে গহনা ছিনিয়ে নেন। পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। মোবাইল ফোনের মাধ্যমে সহজেই এই জুয়ায় আসক্তি হওয়া সম্ভব। তাই আপনার আমার আশেপাশের কেউ যদি এমন কাজে সম্পৃক্ত হয়ে থাকে দ্রুত তাকে সচেতন করা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন।

আমার বার্তা/নিলয় চৌধুরী শুভ/এমই

আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, তারেক রহমানের সরকার দেশ পরিচালনার জন্য সমস্ত কিছুতে

নবীনগরে ইউপি চেয়ারম্যান ও ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি-মাদকের অভিযোগ

নবীনগরের ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলে সংবাদ সম্মেলন  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে নতুন ভর্তি ৪৭ শিশু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ৪৭

সাতক্ষীরায় বিপুল পরিমাণ রাসায়নিক মিশ্রিত আম জব্দ

সাতক্ষীরার কালিগঞ্জে ৩ হাজার ৩৬০ কেজি অপরিপক্ব ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম বাজারজাত করার সময়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

বিমানের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

নির্বাচন কমিশন গঠন: পিবজা’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৩ টন সমপরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ, এআই দিয়ে কণ্ঠ নকল করে প্রতারণা

বাংলাদেশ-নেপা‌ল ব্যবসায়িক সংযোগ জোরদারে গুরুত্ব দিলেন রাষ্ট্রদূত

তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যাকান্ডের মূল আসামি গ্রেপ্তার

মোবাইল ডেটার মেয়াদের সীমাবদ্ধতায় গ্রাহকের ভোগান্তি বাড়ছে: মাসুদ কামাল

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্যামিলি কার্ড দিতে রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতি থাকবে না: প্রতিমন্ত্রী

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: ফখরুল

আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি তরুণদের

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরেই অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী

আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: সিটিটিসি

সামাজিক মাধ্যমে তাপমাত্রা নিয়ে ভুয়া বার্তা, ফায়ার সার্ভিসের সতর্কতা