ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আমার বার্তা অনলাইন:
১৪ মে ২০২৬, ১১:৪০

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ভোর রাতে উপজেলার বনচৌকি বিওপির আমঝোল সীমান্তের ৯০৫/৬ এস নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

সীমান্তবাসী জানান, উপজেলার আমঝোল সীমান্তের ৯০৫/৬ এস নং পিলার এলাকা হয়ে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারিসহ ভারতের ১৫০ গজ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে খাদেমুল হক। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৭৮ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে আহত হন।

সহযোগীদের সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন আহত খাদেমুল। পরে স্থানীয় ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলির কথা প্রাথমিক ভাবে বিএসএফ অস্বীকার করেছে। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।

ময়মনসিংহের সীমান্তে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। টানা বৃষ্টি,

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ আটক ৯

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে মজুত করা ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ দুটি অয়েল ট্যাংকার জব্দ করেছে

ফেনসিডিল রাখায় বেনাপোলের নারী মাদক কারবারির যাবজ্জীবন

ফেনসিডিল রাখা ও মাদক কারবারে জড়িত থাকার দায়ে যশোরের বেনাপোলের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে

বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গোলাগুলি, হাত-পা বাঁধা ৪ জেলেকে উদ্ধার

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বন বিভাগের কর্মীদের গোলাগুলি হয়েছে। বুধবার (১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহের সীমান্তে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

সংবিধান সংশোধন: বিশেষ সংসদীয় কমিটিতে যাচ্ছে না জামায়াত-এনসিপি

সরকারি ক্রয় কার্যক্রম আরও ফলপ্রসূ করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন

আবাহনীর ফাহিম, মোহামেডানের মাসুদ, ওল্ড-ডিওএইচএসের তামিম

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরুর পরিকল্পনা

আপাতত শপথ নিতে পারছেন না আসলাম চৌধুরী ও সারোয়ার আলম

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিএমইউতে উচ্চমানের জার্নালে গবেষণা প্রকাশ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় চিহ্নিত করতে তথ্য চেয়েছে সরকার

নিত্য পণ্যে কর ছাড়, অস্ত্র ও বিলাসী গাড়িতে বাড়তি কর

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: দীপু মনি-রুপা-মোজাম্মেল বাবুকে আনা হলো ট্রাইব্যুনালে

আমার বার্তায় প্রকাশিত রিপোর্টের জের,  যমুনা অয়েলে গনবদলী, বাকী  শুধু জিএম এইচ আর মাসুদুল ইসলাম 

যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু

ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

১ কোটি টাকা দিলেই মামলা থেকে নাম উঠিয়ে দেবে: সাকিব

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ আটক ৯

দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

প্রথম শ্রেণির ক্রিকেটের উন্নতিতে ৭ বছর ধরে কাজ করেছি: নান্নু

চীন ও যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত: শি জিনপিং