ই-পেপার শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

আমার বার্তায় প্রকাশিত রিপোর্টের জের,  যমুনা অয়েলে গনবদলী, বাকী  শুধু জিএম এইচ আর মাসুদুল ইসলাম 

মোস্তফা সারোয়ার
১৪ মে ২০২৬, ১১:০০
আপডেট  : ১৪ মে ২০২৬, ১১:৩৩

রাষ্ট্রায়ত্ব তেল সরবরাহকারী প্রতিষ্ঠান যমুনা অয়েলে গনবদলীর ঘটনা ঘটেছে। ১৩ মে প্রতিষ্ঠানটির উপ মহাব্যবস্থাপক জিএম এইচ আর মোহাম্মদ জোবায়ের চৌধুরী স্বাক্ষরিত এক যোগে ৪৫ কর্মকর্তা, কর্মচারীকে বদলী আদেশ দিয়েছে । যমুনা অয়েলের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা আমার বার্তাকে বলেন প্রতিষ্ঠানটিতে এটা একটা নজীর বিহীন ঘটনা, এক সাথে এত কর্মকর্তা, কর্মচারীকে বদলী করা হয়েছে৷ ইতিপূর্বে এধরণের ঘটনা কখনো ঘটেনি। তবে গনবদলী নিয়েও কতিপয় জায়গায় মোটা অংকের টাকা লেনদেনের অভিযোগ উঠেছে একাধিক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে । টাকার বিনিময়ে অনেক অসাধু এবং দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারীকে বেশ কিছু লোভনীয় জায়গায় পোষ্টিং দেয়ার অভিযোগ উঠেছে। তবে সিন্ডিকেট প্রধান জিএম এইচ আর ও কোম্পানি সচিব মো : মাসুদুল ইসলাম রয়ে গেছে বহাল তবিয়তে।

দৈনিক আমার বার্তায় যমুনা অয়েলের নুন্যতম ৫০ জন দুর্নীতি বাজ কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন সময়ে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে বরাবরই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে এসকল দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারীরা । অবশ্য বিপিসি এবং যমুনা অয়েলের কতিপয় উচ্চ পদস্থ কর্মকর্তাদের ম্যানেজ করেই তেল চুরির সিন্ডিকেটটি নিয়ন্ত্রিত করে যাচ্ছিল এই চক্রটি। এবারের গনবদলীতে যমুনা অয়েলে কিছুটা অনিয়ম হলেও দুর হবে এমনটাই আশা করছে প্রতিষ্ঠানটির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা।

চলতি মাসে ৯ তারিখে আমার বার্তার অনলাইন ভার্সন এবং ১০ মে প্রিন্টিংয়ে " বাঘাবাড়ি ডিপোতে সক্রিয় " তেল চোর সাদেকীন সিন্ডিকেট, নেপথ্যে জিএম এইচ আর মাসুদুল ইসলাম " শিরোনামে সর্বশেষ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় । এতে টনক নড়ে জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। এবার আর রেহাই পায়নি মাসুদুল ইসলাম সিন্ডিকেটের অধিকাংশ সদস্যেরা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে এক যোগে গনবদলীর আদেশ দিতে বাধ্য হয়েছে যমুনা অয়েল কর্তৃপক্ষ।

এদিকে গনবদলীর মধ্যেও অনেক দুর্নীতিবাজ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ জায়গায় পোষ্টিং দেয়ার অভিযোগ উঠেছে। যেমন বাঘাবাড়ির ডিপোর তেল চোর সাদেকীন সিন্ডিকেটের পাঁচ সদস্যদের নিয়ে আমার বার্তায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এদের মধ্যে গনবদলীর তালিকায় আছে চারজন । তবে মোটা অংকের টাকার বিনিময়ে এরা সকলেই জনেই ভালো এবং লোভনীয় ডিপোতে পোষ্টিং বাগিয়ে নিয়েছে। অসংখ্য অনিয়ম ও দুর্নীতির দায়ে অভিযুক্ত বাঘাবাড়ি ডিপোর "তেল চোর সিন্ডিকেট "প্রধান আবুল ফজল মো: সাদেকীনকে বদলী করা হয়েছে দৌলতপুরের মতো গুরুত্বপূর্ণ ডিপোতে। তার সেকেন্ড ইন কমান্ড এ্যাসিষ্ট্যান্ট ম্যানেজার অপারেশন মাহাবুল আলমকে দায়িত্ব দেয়া হয়েছে শ্রীমঙ্গল ডিপোর এ্যাসিষ্টেন্ট ম্যানেজার পদে। এই ডিপোর তেল চুরির মহানায়ক ও সাদেকীন সিন্ডিকেটের অন্যতম সদস্য অপারেটর জাকির হোসেনকে বদলী করা হয়েছে ফতুল্লা ডিপোতে। মুলত জাকির হোসেন অপারেটর হলেও তিনি বরাবরই দয়িত্ব পালন করছে গেজার পদে অর্থাৎ তেল মাপার দায়িত্বে। হয়তো ফতুল্লা ডিপোতেও তিনি তেল মাপার দায়িত্বই পালন করবে। গেজার হাফিজুর রহমানকে বদলী করা হয়েছে পার্বতীপুরের মতো গুরুত্বপূর্ণ ডিপোতে। তবে এই সিন্ডিকেটের অন্যতম সদস্য সিবিএ নেতা অরুণ চৌধুরী রয়ে গেছে বাঘাবাড়ি ডিপোতে। এখানে তার চাকরির বয়স ২৯ বছর পার হলেও গনবদলীর তালিকায় তার নাম স্থান পায়নি।

এদিকে জিএম এইচ আর মাসুদুল ইসলাম সিন্ডিকেটের আরেক সদস্য ভৈরব বাজার ডিপোর ডেপুটি ম্যানেজার মো: মতিউর রহমানকে বদলী করা হয়েছে বাঘাবাড়ী ডিপোতে । উল্লেখ্য তার বাড়ি আবার এই ডিপোর পাশেই। নিজ এলাকায় ডিপো ইনচার্জ হয়ে তিনি কতটুকু সঠিক দায়িত্ব পালন করতে পারবে, তা নিয়েও সংশয় প্রকাশ করেছে যমুনা অয়েলের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা। এদের মতো টাকার বিনিময়ে গদবদলীর মাঝেও অনেকেই বাগিয়ে নিয়েছে লোভনীয় জায়গায় পোষ্টিং। তবে গনবদলীর তালিকায় জিএম এইচ আর মাসুদুল ইসলামের নাম না থাকায় হতাশ প্রতিষ্ঠানটির একাধিক দায়িত্বশীল কর্মকর্তারা। অথচ ক্ষমতাধর এই কর্মকর্তার নেতৃত্বে সব কটি ডিপোতে রয়েছে তেল চুরির মহাসিন্ডিকেট। অনিয়ম ও দুর্নীতি অভিযোগের অন্ত নেই এই কর্মকর্তার বিরুদ্ধে। আমার বার্তায় ক্ষমতাধর এই কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

" যমুনা অয়েলে একক আধিপাত্য : পাচঁ পদে মাসুদুল ইসলাম, নতুন এমডি চাপে "শিরোনামে দৈনিক আমার বার্তায় ১৯ এপ্রিল অনলাইন ভার্সন এবং ২০ এপ্রিল প্রিন্টিংয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যমুনা অয়েলে কোম্পানি লিমিটেডের সুপার পাওয়ার মাসুদুল ইসলামের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিশদ খতিয়ান। তবে অদ্যবধি মাসুদুল ইসলামের বিরুদ্ধে কোন তদন্ত কমিটি করেনি বিপিসি কিংবা যমুনা অয়েল কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানটির নবাগত ব্যবস্থাপনা পরিচালক মো: ইউসুফ হোসেন ভুইয়া নামে মাত্র একটা বদলীর আদেশ দিয়ে বিষয়টি ধামাচাপা দিয়েছেন । ২৩ এপ্রিল শুধু মহাব্যবস্থাপক মার্কেটিং পদ থেকে তাকে প্রত্যাহার করা নিয়েছে। অবশ্য এই পদ থেকে প্রত্যাহারের ফলে তিনি বিটুমিন সরবরাহ এবং অর্থ বিনিয়োগ কমিটির আহবায়ক পদটিও হারিয়েছেন, কারন এই দুটো পদই জিএম মার্কেটিংয়ের বিভাগে অর্ন্তভুক্ত। অর্থ্যাৎ মার্কেটিং বিভাগ থেকে প্রত্যাহারের সাথে সাথে এক সাথে তিনটি পদ হারায় ক্ষমতাধর মাসুদুল ইসলাম। তবে জিএম এইচ আর এবং কোম্পানি সচিব দুটো পদে এখনো তিনি বহাল তবিয়তে। যদিও যমুনা অয়েলের কর্মকর্তা, কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি তুলে আসছে তাকে কোম্পানি সচিব পদ থেকে প্রত্যাহারের জন্য । এছাড়া যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান ইউনুছুর রহমান তাকে কোম্পানী সচিব থেকে প্রত্যাহারের জন্য সুপারিশও করেছিলেন, কিন্তু কোন ফল হয়নি। তবে মজার বিষয় হলো জিএম মার্কেটিং থেকে তাকে ছড়িয়ে দেয়া হলেও এখনো তিনি এই বিভাগের চেম্বারটি দখলে রেখেছেন।

যমুনা অয়েলের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা দাবি করছে মার্কেটিং বিভাগের সাথে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও জিএম (এইচআর) মাসুদুল ইসলাম বর্তমানেও ভিটামিন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া বিটুমিন সংক্রান্ত কার্যক্রম ও সংশ্লিষ্ট কমিটির উপর তার প্রভাব ও নিয়ন্ত্রণ বিদ্যমান রয়েছে।

প্রতিষ্ঠানটিতে নিয়োগ, পদোন্নতি, বদলী সব কিছুতে মাসুদুল ইসলামের একক নিয়ন্ত্রণ। কর্মকর্তা কিংবা কর্মচারীদের অফিসে উপস্থিতি বা অনুপস্থিতির বিষয়টি দেখভালের দায়িত্বও তিনি। চলতি বছরের ২৬ ফেব্রয়ারী তৎকালীন ডিজিএম এইচ আর মোহাম্মদ হাসান ইমামের স্বাক্ষরে তিন সিবিএ নেতাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত সিবিএ নেতাদের একজন আবুল হোসেন। তিনি যমুনা অয়েল লেবার ইউনিয়নের সভাপতি ও নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিকলীগ বন্দর থানা শাখার সাধারণ সম্পাদক। সাময়িক বরখাস্তকৃত সিবিএ এই নেতাকে দেয়া চিঠিতে বলা হয়েছে ২১ জুলাই হতে ৯ আগষ্ট ২০২৫ পর্যন্ত বিশেষাধিকার ছুটি ভোগ করেন। এরপর অনুপস্থিত,প্রাপ্ত তথ্য মতে কোতোয়ালী থানার জি আর মামলা নাম্বার ৪১৫/২০২৫ আবুল হোসেনকে গ্রেফতার করে ২১ জুলাই চীফ মেট্রোপলিটন ম্যাজেষ্টেটের আদালতে প্রেরন করে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে। এমতাবস্থায় সাময়িক বরখাস্ত করা হলো। অনুরুপ যমুনা ওয়েলের অপর সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের বেলায়। এই সিবিএ নেতার বরখাস্তের চিঠিতে বলা হয়েছে ১৪ ডিসেম্বর ২০২৫ থেকে ১২ জানুয়ারী ২০২৬ পর্যন্ত ছুটি ভোগ করেছে, এর পর অনুপস্থিত। প্রাপ্ত তথ্যমতে চান্দাগাও থামায় একটি মামলায় তাকে ১৩ ডিসেম্বর গ্রেফতার হয়ে, ১৪ ডিসেম্বরে আদালতের মাধ্যমে জেল খানায় প্রেরন করেছে ৷ এমতবস্থায় তাকেও সাময়িক বরখাস্ত করা হয় । মজার বিষয় হলো এই দুই সিবিএ নেতা যেদিন গ্রেফতার হলেন, সেদিন থেকেই ছুটি মন্জুর হলো কিভাবে? তাছাড়া পুলিশ হেফাজতে থেকে তারা ছুটির আবেদনই বা করলো কিভাবে? অভিযোগ উঠেছে মাসুদুল ইসলাম নিজেই এদের স্বাক্ষর দিয়ে ছুটির আবেদন করে এবং পরবর্তীতে তিনি নিজেই তা মন্জুর করেন৷ মাস দুয়েক আগে এই দুই সিবিএ নেতা জামিনে জেল হাজত থেকে বের এসেছে । এরপরই এদের সাসপেন্ড প্রত্যাহারের জন্য উঠে পড়ে লেগেছে মাসুদুল ইসলাম। এমনকি সকল প্রক্রিয়াও শেষ করেছিল । অভিযোগ উঠেছে ইতিমধ্যে এক কোটি বিশ লাখ টাকার রফাদফায় মুহাম্মদ এয়াকুবের সাসপেন্ড প্রত্যাহারের বিষয়টি চুড়ান্তও করেছিলেন তিনি । তারই মধ্যস্থতায় টাকার বিষয়টি রফাদফাও হয়েছিল সদ্য বিদায়ী এমডি প্রকৌশলী আমির মাসুদের সাথে, কিন্তু এমডিকে হুট বদলী করে দেয়ায় তাদের প্লান ভেস্তে গেছে।

তবে থেমে নেই তার কার্যক্রম।সম্প্রতি চট্টগ্রাম সিটিকর্পোরেশনের সাবেক মেয়র ও নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আজম নাসিরের বড় ভাই সাইফুদ্দিনকে নিয়ে হাজির হয়েছিল নবাগত এমডির চেম্বারে। সুপারিশ করেন মাসুদুল ইসলামের অন্যতম সহযোগী চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের নেতা, যমুনা অয়েল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আজম নাসিরের অত্যান্ত সহোচর মুহাম্মদ এয়াকুবের চাকরি ফেরতের। উল্লেখ্য যে, এই সিবিএ নেতা বর্তমানে চাকরি থেকে সাময়িক বরখাস্ত। যেখানে নিষিদ্ধ সংগঠন আওয়ামিলীগ নেতা কর্মীরা পুলিশ আতংকে আত্মগোপনে, সেখানে যমুনা অয়েলে মাসুদুল ইসলাম মহরা দেয় আওয়ামিলীগের শীর্ষ নেতার সহোদরকে নিয়ে ।

এদিকে গনবদলীর তালিকায় নাম উঠেনি মাসুদুল ইসলামের অন্যতম দুই সহযোগী ধীমান কান্তি দাস মানেজার ( ফাইনান্স) ও হোসেন মোহাম্মদ ইয়াহিয়ার (ডেপুটি ম্যানেজার এডমিন এমডির দপ্তর প্রধান কার্যালয়)। প্রথম জন ২০০৭ সালে একাউন্টস অফিসার হিসাবে প্রধান কার্যালয়ে যোগদান করে। বর্তমানে ম্যানেজার ( ফাইনান্স)। দ্বিতীয় জনের চাকরিতে যোগদান ২০১১ সালে। দীর্ঘ চাকরি জীবনে এদের কোনো বদলী নাই, এমনকি এবারের গনবদলীতেও ওদের নাম নেই, যদিও ২০২৪ সালের ২৪ নভেম্বর বিপিসির সমন্বিত সভায় সিদ্ধান্ত হয়েছে তাদের অধীনস্থ কোম্পানি সমুহে ৩ বছরের অধিক কর্মরত, ওদেরকে বদলী করতে। কিন্তু এদের বদলী হয়না বরং হোসেন মোহাম্মদ ইয়াহিয়া দেখভালের দায়িত্ব পালন করছে এমডির গোপনীয় সহকারে হিসাবে। এমডির দপ্তরে যেকোনো অভিযোগ গেলে তার হাত দিয়েই যেতে হয়৷ এরফলে অনেক কিছুই নজরে আসেনা এমডির।

গজারিয়া সাবরেজিস্টার অফিসে আওয়ামিলীগ নেতা কালা লিয়াকতের দাপট 

পুরো নাম আবুল কালাম ওরফে কালা লিয়াকত । প্রায় দেড় যুগ ধরে একক ভাবে  নিয়ন্ত্রণ

দুদকে শেখ তুহিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অর্থপাচার ও কর ফাঁকির অভিযোগ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত জামিরুর রহমান ওরফে শেখ তুহিনের

রুশ পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এক সরকারি সফরে মস্কোতে আছেন।

অবশেষে মব সৃষ্টি করে নির্যাতনকারীদের  গ্রেফতার নির্দেশ দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক ব্যবসার অভিযোগে হবি মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে সালিশের নামে হাত ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পপ্রতিষ্ঠানের জ্বালানি সংগ্রহ নিয়ে ভারতের নতুন নির্দেশনা

মা ও শিশু ভাতার উপকারভোগী বাড়ছে ১.২৪ লাখ

ইট মেরে মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় গ্রেপ্তার ২

বিশ্বকাপ বয়কটের পর পাঁচে পাঁচ বাংলাদেশ

জেনেভাতে হতে পারে স্বাক্ষর, সফরের প্রস্তুতি নিচ্ছেন জেডি ভ্যান্স

লেবাননে ইসরায়েলি হামলায় মালয়েশিয়ার ২ শান্তিরক্ষী আহত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধন, বাইরে চলছিল সংঘর্ষ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধ

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প

নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে: ফখরুল

এ বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

কর্মসংস্থান, বিনিয়োগ ও জনকল্যাণে জোর বিএনপি সরকারের প্রথম বাজেটে

আপনার দেওয়া ১০০ টাকার কর কোথায় কীভাবে খরচ করবে সরকার?

১৩ মিনিটের ঝড়ে চেকদের লণ্ডভণ্ড করে শুভসূচনা দক্ষিণ কোরিয়ার

বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া: বাজেট গরীব মারার নয়, বাস্তবায়নে রয়েছে চ্যালেঞ্জ

তিন বছরের চুক্তিতে আবার রিয়াল মাদ্রিদের কোচ মরিনহো

বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ