ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস শ্রমিকসহ আহত ২৫ জন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
১৬ মে ২০২৬, ১৮:০৬

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অংশে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৬ মে) সকাল আটটার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকার ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, "স্বপ্ন" ও "পদ্মা স্পেশাল" নামক দুটি বাসের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় স্বপ্ন পরিবহনের যাত্রীরাই বেশি আহত হন। তারা মূলত গ্রাফিক্স টেক্সটাইলের কর্মচারী ছিলেন। সংঘর্ষের পর বাসটির চালক গাড়ির ভেতরে আটকা পড়ে যায়।

খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, আজ সকাল ৮.০০ ঘটিকার দিকে আমরা বাড়াবাড়ি অংশে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আহতদের উদ্ধার করে নিকটস্থ হসপিটালে পাঠানো হয়। দুর্ঘটনায় অন্তত ২৫ জনের মতো আহত হয়েছেন। উদ্ধারকাজ শেষে সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

আমার বার্তা/নিলয় চৌধুরী শুভ/এমই

খাল খনন কর্মসূচিতে সব জায়গার মানুষ উপকৃত হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারাদেশে আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ

সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করলেন অ্যাডিশনাল আইজি

হাইওয়ে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, সেবামুখী ও জনবান্ধব করার লক্ষ্যে খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করেছেন

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে দেশ গঠনে হাত দিতে হবে বলে

কুমিল্লা বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৭ জুন

খাল খনন কর্মসূচিতে সব জায়গার মানুষ উপকৃত হবে: প্রধানমন্ত্রী

ভাগ্য অন্বেষণের জন্য সারা পৃথিবী থেকে মানুষ এই বাংলায় আসত: সংস্কৃতিমন্ত্রী

সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করলেন অ্যাডিশনাল আইজি

আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল

এক জুলাই থেকে টাকা ট্রান্সফারে বাংলা কিউআর বাধ্যতামূলক: গভর্নর

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস শ্রমিকসহ আহত ২৫ জন

ফারাক্কা ব্যারাজের প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়েছে: রিজভী

কোরবানির পশু থেকে যে মারাত্মক রোগগুলো মানুষে ছড়াতে পারে

লিটনের দাপুটে সেঞ্চুরিতে ২৭৮ রানে অলআউট বাংলাদেশ

পুলিশকে নিরপেক্ষভাবে কাজের স্বাধীনতা দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাজেটের ৪০ হাজার কোটি টাকা চলে গেছে: অর্থমন্ত্রী

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে: প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্য পরিবর্তনে পরিকল্পনা গ্রহণ করতে চাই: প্রধানমন্ত্রী

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, বাংলাদেশের রান ২৭০ ছাড়াল

প্রতি উপজেলায় এআই ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের পরিকল্পনা: মন্ত্রী

চীনের সাংহাইয়ে কাই-এ্যালটেক গ্রুপের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ বুলবুল-ফারুকদের

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে উদ্ভাবনে জোর দিতে হবে: পাটমন্ত্রী