ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার

আমার বার্তা অনলাইন:
১৫ জুন ২০২৬, ১৩:৫৮

পাবনার আতাইকুলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে আতাইকুলা থানা পুলিশ। এছাড়া অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানা পুলিশের টিম।

গ্রেপ্তারকৃত আবুল কাশেম পাবনার আতাইকুলা থানা এলাকার আড়িয়াডাংগী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে এবং আর-আতাইকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা গতকাল সারারাত অভিযান চালিয়েছি। ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে আমরা তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। এবিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেম শেখকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা দায়ের করে। এ ঘটনার প্রতিবাদে ও দোষীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার (১৪ জুন) অভিযুক্তের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয়রা।

এদিকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব এবং সাধারণ সম্পাদক বিল্লাল সরদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয় এবং তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।

আমার বার্তা /জেএইচ

ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন। বুধবার (১৭ জুন)

জুলাইয়ের এক তারিখ থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, এবারের বাজেটে সামাজিক উন্নয়ন কর্মসূচিকে প্রাধান্য

ডিসেম্বরের আগেই জলাবদ্ধতাসহ সিডিএ-এর তিন প্রকল্প শেষ হবে

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের আগেই চট্টগ্রাম

জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি

সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্তে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সীমান্তরক্ষী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউরিয়া সার আনবে সরকার

বাজেটকে গণবিরোধী বলায় সমালোচকদের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার : প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাইয়ের এক তারিখ থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

বিদ্যুৎ উৎপাদন না করেও অর্থ পরিশোধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

ডিসেম্বরের আগেই জলাবদ্ধতাসহ সিডিএ-এর তিন প্রকল্প শেষ হবে

বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকরাই: শিক্ষামন্ত্রী

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

মালয়েশিয়া সফরের আগে নিয়োগ সিন্ডিকেট বিলুপ্তির দাবি

বাংলাদেশ-আমিরাত বিমান বাহিনীর সহযোগিতা জোরদারে আলোচনা

নতুন বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন, এনএপিডির ডিজি খায়রুল কবীর

ডিপসিকসহ শতাধিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

চাঞ্চল্যকর শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি

ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি: হেফাজতকাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদে রুপা-বাবু

মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে: মৎস্যমন্ত্রী

সব উন্নয়ন কর্তৃপক্ষে অনলাইনে নকশা অনুমোদনের নির্দেশ

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, কব্জি কাটা গ্রুপের ৫ সদস্য গ্রেপ্তার

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই জয়ের দেখা পেল অস্ট্রিয়া