ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা বন্ধ করে গাছ লাগানোর সিদ্ধান্ত: সেতুমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৬ জুন ২০২৬, ১৭:৩৮

পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এ ব্যাপারে সেতুমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না। ওখানে যখন ব্রিজ হয়েছে, কিছু প্রতিবন্ধকতা কিন্তু রাখা হয়, ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়। সেখান থেকে প্রয়োজনে মাটি সরানো হয়েছিল।

তিনি বলেন, এটা কনস্ট্রাকশনের অংশ হিসেবে থাকে, কিন্তু দীর্ঘদিন সরানো হয়নি। ওটা দিয়ে একটু উঁচু হওয়ায় ওখান থেকে আবার মই দিয়ে কিছু জিনিস চুরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে। ফলে সার্বিক বিবেচনা ওটা সরানো হয়েছিল। অতিরিক্ত মাটি ছিল, অবস্ট্রাকল তৈরি করার জন্য, কনস্ট্রাকশন কাজের সহায়ক হিসেবে। এখন ওখানে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, একটা বাসস্ট্যান্ডে ১২-২৪ ঘণ্টা বাস থাকছে। আমরা মনে করছি ডিপোতে বাস থাকবে, ছাড়ার কিছু আগে এসে যাত্রী নেবে। বাসস্ট্যান্ডের যে ব্যবহার, সেটা হবে। কিন্তু দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা বাসস্ট্যান্ডে থেকে যে যানজট তৈরি হচ্ছে, যে অব্যবস্থাপনা তৈরি হচ্ছে, ওটার পরিবর্তন চাচ্ছি।

মহাখালী বাসস্ট্যান্ড আপাতত থাকছে জানিয়ে তিনি বলেন, এটা স্থায়ীভাবে সরানো হবে উত্তরায়। ৫০ বিঘা জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহাখালী বাসস্ট্যান্ডের যে জট তৈরি হচ্ছে, সার্ভিসটা নিশ্চিত করা যাচ্ছে না বিধায়, যেসব বাস ছাড়বে, সেটা মহাখালী বাসস্ট্যান্ড ব্যবহার করবে। অতিরিক্ত যে সমস্ত বাস, যেগুলো হয়ত ১২ ঘণ্টা পর ট্রিপে যাবে, সে ১২ ঘণ্টা মহাখালী বাসস্ট্যান্ড অপেক্ষা করতে পারবে না। ৩০০ ফিটে একটি জায়গা নির্ধারণ করা হয়েছে, সাময়িকভাবে ওটা ডিপো হিসেবে ব্যবহার করবে।

সায়েদাবাদ বাসস্ট্যান্ডকে কাঁচপুরে সরিয়ে নেওয়া হচ্ছে। পর্যাপ্ত সুবিধা নিশ্চিত হওয়ার পরেই সরিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, এখন ডিপো হিসেবে ব্যবহৃত হবে। শুধু স্ট্যান্ড থেকে যে বাসগুলো ছাড়বে, তার আগে একটা নির্দিষ্ট সময় স্ট্যান্ডে থাকবে। বাকি সময় ডিপোতে গিয়ে থাকবে।

আমার বার্তা/এমই

যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে

দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় দেশব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং উদ্ভাবনী প্রতিযোগিতার

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: মির্জা ফখরুল

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও সংগ্রামের প্রতিটি ধাপে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং কঠিন সময়ে

সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন: ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি

ঢাকা মহানগরীতে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বর্তমানে ঢাকা মহানগরীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআর কর্মকর্তার সম্পদের পাহাড়: হাজার কোটি লুট করে পালালেন শহিদুল

সংবিধান সংশোধন নয়, সংস্কারে বিশেষ কমিটি চায় বিরোধী দল

ছিনতাইকারী চাপাতির কোপে আদাবর থানার ওসি-এসআইকে জখম

দিকপাল চলচ্চিত্রকার ও সাংবাদিক ফজলুল হক এবং তাঁর সাংস্কৃতিক বলয়

যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে

পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা বন্ধ করে গাছ লাগানোর সিদ্ধান্ত: সেতুমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: মির্জা ফখরুল

শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র আদিতমারী, ওসিসহ আহত ৩০

সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন: ফখরুল

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড দিলো ডিএসসিসি

ঢাকা মহানগরীতে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার

মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী

হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২: স্বাস্থ্য অধিদপ্ত

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

তিউনিসিয়ার দায়িত্বে এলেন আর্জেন্টিনাকে হারানো সেই কোচ

প্রধানমন্ত্রীর বেইজিং সফরের আগেই দৃশ্যমান হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল

দেশের আরও ১০ জেলা রেল যোগাযোগের আওতায় আসছে: রেলমন্ত্রী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না: মির্জা ফখরুল

এআই মামলা ঘিরে বিআরটিএর নামে প্রতারণা, ওটিপি নিয়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক