ই-পেপার সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎ উৎপাদন না করেও অর্থ পরিশোধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

আমার বার্তা অনলাইন:
১৭ জুন ২০২৬, ১৪:৩৭

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘদিনের আর্থিক চাপ কমাতে উৎপাদনভিত্তিক অর্থ পরিশোধের ব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন না করেও অর্থ পরিশোধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে, যাতে সরকারের আর্থিক দায় কমে।

বুধবার (১৭ জুন) সিপিডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিদ্যুৎ আগামী দিনে শুধু চাহিদার জন্য উৎপাদিত হবে না, বিদ্যুতায়নের জন্যেও ব্যবহৃত হবে। এর মধ্যে কৃষি খাত, পরিবহন খাত ও বাসাবাড়ির ইলেকট্রিক কুকার রয়েছে। ২০৪০ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা ৪২ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে। এ ছাড়া, আগামী দিনে ডেটা সেন্টারও নতুন একটি খাত হিসেবে আবির্ভূত হবে।

তিনি আরও বলেন, নতুন বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে নো ইলেকট্রিসিটি, নো পেমেন্টে যাওয়া উচিত। যিনি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে আসছেন, তিনি সচেতনভাবেই আসছেন যে, বিদ্যুৎ উৎপাদন না করতে পারলে কোনো টাকা পাবেন না এবং এতে সরকারের কোনো দায় নেই। সরকার ইতোমধ্যে কুইক রেন্টালের চুক্তিগুলো রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আওয়ামী লীগের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এত অন্যায় হয়েছে যে, তার দায় মেটানোটা সহজ কাজ নয়।

গোলাম মোয়াজ্জেম বলেন, নবায়নযোগ্য জ্বালানির যে সক্ষমতা আমাদের রয়েছে, তা শুধু আমরা বিদ্যুৎ উৎপাদনের মধ্যে আটকে রাখতে চাই না, আমরা জ্বালানি খাতের সাসটেইনেবিলিটি চাই। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে যদি আমরা ডিজেল আমদানি কমাতে পারি, তাহলে সেটা হবে ক্রেডিট। পরিবহন খাতে ৬৭ ভাগ ডিজেল ব্যবহৃত হয়, সেখানে ইভি (ইলেকট্রিক ভেহিকল) ব্যবহার করতে পারলে জ্বালানির প্রয়োজন অনেক কমে যাবে।

তিনি আরও বলেন, আমরা শুধু ফাইন্যান্স নিয়ে কথা বলছি, অথচ বড় একটা চ্যালেঞ্জ রয়েছে প্রতিষ্ঠানে। নেট মিটারিংয়ের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে পল্লী বিদ্যুৎ। তাদের কাছে প্রচুর অ্যাপ্লিকেশন জমা পড়ে আছে, কিন্তু অনিয়ম দুর্নীতির কারণে তা জমা নেওয়া হচ্ছে না। সুতরাং প্রতিষ্ঠানগুলো যাতে সঠিকভাবে কাজ করে, সে বিষয়ে সরকারের নজরদারি বাড়ানো উচিত। পল্লী বিদ্যুৎ আগামী দিনে একটি বড় প্রতিষ্ঠান হতে যাচ্ছে।

তিনি বলেন, ক্যাপটিভ পাওয়ার নিয়ে এক ধরনের চাপ এ সরকারের ওপর রয়েছে। এ ধরনের বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তিতে একটি ব্যাপার থাকতে হবে যে, যদি কোনো কারণে বা দুর্যোগে কোম্পানিগুলো দুর্বল হয়ে পড়ে, তাহলে সেখান থেকে চাইলে সরকার বেরিয়ে আসতে পারবে। পাশাপাশি সরকারের উচিত কোম্পানিগুলোর সঙ্গে নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট চুক্তিতে যাওয়া, যাতে ক্যাপাসিটি চার্জ বহনের কোনো দায় না থাকে।

আমার বার্তা/এমই

বিশ্ব নৌ দিবস ২০২৬: নীতি বাস্তবায়নে নিরাপদ ও আধুনিক নৌ খাত গড়ার প্রত্যয়

‘নীতি থেকে বাস্তব প্রয়োগ নৌ খাতে উৎকর্ষতা অর্জন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে পালিত হয়েছে বিশ্ব নৌ

দেশে ও দেশের বাইরে উপনির্বাচনও প্রশংসিত হবে: সিইসি

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন

ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীতে প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেকসই জাতীয় উন্নয়নের চালিকাশক্তিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে অস্ত্র-বিস্ফোরকসহ তিন রোহিঙ্গা আটক

বিশ্ব নৌ দিবস ২০২৬: নীতি বাস্তবায়নে নিরাপদ ও আধুনিক নৌ খাত গড়ার প্রত্যয়

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

দেশে ও দেশের বাইরে উপনির্বাচনও প্রশংসিত হবে: সিইসি

ভাঙচুর-লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: বিদ্যুৎমন্ত্রী

সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন অর্থায়নে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন এডিবির

নিউইয়র্ক থেকে ঢাকায়: বড় অর্জন, ছোট ছোট প্রশ্ন

ধ্বংসস্তূপের পাশেই চলছে শিশুদের টিকাদান কার্যক্রম

ঢাকায় আইনশৃঙ্খলাবিষয়ক সভায় মাদক, কিশোর অপরাধ ও মব ইস্যু

শিক্ষার্থীদের আন্দোলন ও সংঘর্ষের আশঙ্কায় সাইন্সল্যাবে পুলিশ মোতায়েন

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট: ডিএমপির শাহ আলী থানার ওসি প্রত্যাহার

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত: ছাত্রদল নেতা আবিদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

বিশ্বমঞ্চের ভাষণ, মেঘনার কান্না: শনিবারের বাংলাদেশ কোন খবর মনে রাখবে?

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের

জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩