ই-পেপার মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

কুতুবদিয়ায় ঝুঁকিপূর্ণ শাহজীর পাড়ার ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

আমার বার্তা অনলাইন:
০৬ জুলাই ২০২৬, ১৬:৫৪

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে পিলটকাটা খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ শাহজীর পাড়া ব্রিজটি ধসে পড়েছে। সোমবার সকালে টানা বৃষ্টি ও তীব্র পানির স্রোতে ব্রিজটি ভেঙে পড়ায় কৈয়ারবিল ইউনিয়নের মলমচরের সাথে ওই এলাকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজার হাজার সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, দীর্ঘদিন ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সাম্প্রতিক টানা বৃষ্টি ও পিলটকাটা খালের তীব্র স্রোতে ব্রিজটির একটি অংশ ভেঙে পড়েছে। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম, সাবের আহমেদ ও মো. রাহাতসহ অনেকেরই অভিযোগ, ব্রিজটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ফাটল ও দুর্বলতা দেখা দিয়েছিল। বিষয়টি জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিকবার জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলে, আজ পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

​স্থানীয় বাসিন্দা মো. আব্দু শুক্কুর জানান, দ্রুত একটি বিকল্প ব্রিজের ব্যবস্থা করা জরুরি। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করে। তাই, দ্রুত ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ বাড়ার পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শফিউল আলম জানান, দীর্ঘদিন সংস্কার না করায় ব্রিজটি এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলে, চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অতিদ্রুত নতুন একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, জনপ্রতিনিধি ও উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রিজটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সাম্প্রতিক অতিবর্ষণে এটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। উপজেলা প্রকৌশল বিভাগ থেকে ব্রিজটি পুনর্নির্মাণের জন্য ইতিমধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ অনুমোদন হলেই নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি

পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’

চট্টগ্রামে টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রেললাইনের ওপর পানি জমে থাকায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটির

চিকিৎসকের কাছে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-শিশুর

দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেল যোগে চিকিৎসকের কাছে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় ফাহিমা আক্তার (২৮) ও

বৈরী আবহাওয়ায় শাহ আমানতে নামতে পারেনি তিন ফ্লাইট, যাত্রায় দেরি

অতি ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের কিছু করার নৈতিক সক্ষমতা নেই: তথ্য উপদেষ্টা

আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী

নৌ-পুলিশের থানা চেয়ে প্রাণিসম্পদ মন্ত্রীকে প্রশ্ন, সংসদে হাস্যরস

জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২

বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট

জুলাই অভ্যুত্থানে আ.লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে: তথ্য উপদেষ্টা

পুলিশ কেসের রোগীদের বেসরকারি হাসপাতালে চিকিৎসায় আসছে নতুন নির্দেশনা

এইচএসসির প্রশ্নের গোপনীয়তা নিশ্চিতে কঠোর নির্দেশনা আন্তঃশিক্ষা বোর্ডের

১৭ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক

প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে প্রতিমন্ত্রী

বর্তমান সংসদকে ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই : চিফ হুইপ

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’

সায়েদাবাদ টার্মিনালকে ৪ মাসে কাঁচপুরে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিতে ৪৪ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ

চিকিৎসকের কাছে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-শিশুর