ই-পেপার মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

১৭ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক

আমার বার্তা অনলাইন:
০৭ জুলাই ২০২৬, ১৭:৪৯

দেশজুড়ে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দেশের চার বিভাগের ১৭টি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এমন পরিস্থিতিতে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত বা নতুন কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, তা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা বা যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা সচল রাখতে তাদের বিশেষ ব্যবস্থা ও প্রস্তুতি রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের আলোকেই পরবর্তী চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু ঢাকা পোস্টকে বলেন, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বোর্ডের অবশ্যই বিশেষ ব্যবস্থা ও প্রস্তুতি রয়েছে। তবে পরীক্ষা স্থগিত বা নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষ যে নির্দেশনা দেবেন, বোর্ড ঠিক সেটাই প্রতিপালন করবে। চট্টগ্রাম বা অন্য কোনো অঞ্চলে পরীক্ষা নেওয়ার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার মতো কোনো খারাপ খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।

তবে যেকোন পরিস্থিতিতের কথা বিবেচনায় বিকল্প ব্যবস্থা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের চট্টগ্রাম বিভাগে অতি ভারী এবং সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয় ও ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী চার দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং ভারতের সংলগ্ন উজান এলাকায় এই অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বেড়ে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু এলাকায় বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে এসব নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, কংস ও সোমেশ্বরীসহ প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু এলাকায় বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর বিভাগের তিস্তা নদীর পানি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করে নীলফামারী ও লালমনিরহাটে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি করেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা ও পদ্মা নদীর পানি কমলেও আগামী কয়েক দিনে তা আবার বাড়তে পারে। তবে আপাতত এই নদীগুলো বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমার বার্তা/এমই

এইচএসসির প্রশ্নের গোপনীয়তা নিশ্চিতে কঠোর নির্দেশনা আন্তঃশিক্ষা বোর্ডের

চলমান এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ করতে এবং প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করতে দেশের সব পরীক্ষাকেন্দ্রের

বার্ষিক পরীক্ষার সময় নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও

সব মাদ্রাসায় নিয়মিত পিটি-প্যারেড ও ফুটবল টুর্নামেন্ট আয়োজনের নির্দেশ

মাদ্রাসার শিক্ষার্থীদের শারীরিক গঠন, অসংক্রামক রোগ প্রতিরোধ এবং মানসিক বিকাশের লক্ষ্যে দেশের সব মাদ্রাসায় নিয়মিত

বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে সরকার কাজ করছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট

জুলাই অভ্যুত্থানে আ.লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে: তথ্য উপদেষ্টা

পুলিশ কেসের রোগীদের বেসরকারি হাসপাতালে চিকিৎসায় আসছে নতুন নির্দেশনা

এইচএসসির প্রশ্নের গোপনীয়তা নিশ্চিতে কঠোর নির্দেশনা আন্তঃশিক্ষা বোর্ডের

১৭ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক

প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে প্রতিমন্ত্রী

বর্তমান সংসদকে ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই : চিফ হুইপ

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’

সায়েদাবাদ টার্মিনালকে ৪ মাসে কাঁচপুরে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিতে ৪৪ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ

চিকিৎসকের কাছে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-শিশুর

ভঙ্গুর অর্থনীতি সামাল দেওয়াই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের ঘোষণা

কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গান পাউডার উদ্ধার

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন বিরোধীদলীয় নেতা

ডিএসসিসিতে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু, দ্রুত মিলবে বর্জ্য সমস্যার সমাধান