ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

ব্রাজিল সমর্থকের আত্মহত্যা: বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

আমার বার্তা অনলাইন:
০৭ জুলাই ২০২৬, ১১:৪০

বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের সঙ্গে হেরে বিদায় নিয়েছে ফুটবল পরাশক্তি ব্রাজিল। এ ঘটনায় বাংলাদেশের ব্রাজিল ভক্তরাও বিষণ্ণ। তবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রতন (২১) হয়তো একটু বেশিই ভেঙে পড়েছিলেন। কষ্ট আর কটাক্ষ সইতে না পেরে বেছে নিয়েছেন ‘আত্মহত্যা’র পথ।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। পরিবারের দাবি, প্রিয় দল ব্রাজিলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

এ খবর শুনে বিষণ্ণ হয়েছে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর মন। তিনি নিজেও একজন ব্রাজিল সমর্থক। ভ্যারিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে বার্তা দিয়েছেন অভিনেতা। অনুসারীদের বোঝানোর চেষ্টা করেছেন, ফুটবল শুধুই একটা খেলা। এটাকে জীবনের চেয়ে বড় করে দেখার কিছু নেই।

অপূর্ব তার বার্তায় লিখেছেন, ‘ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে সু*সাইড করেছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান। এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে সেটা জীবনের থেকে যেন বড় না হয়। কারন দিনশেষে এটা শুধুমাত্র একটা খেলা।’

খেলার সঙ্গে স্বাভাবিকভাবেই ট্রল বা কটাক্ষ জড়িত। তবে সেটাও যেন মাত্রাতিরিক্ত না হয়। অপূর্বর ভাষ্য, ‘ট্রল খেলার অংশ। তবে অতিরিক্ত ট্রল, অপমান বা হেয় করাটাও বন্ধ করুন। আপনার কাছে এটা মজা হতে পারে, কিন্তু অন্য কারো জন্য সেটা মানসিকভাবে অনেক কষ্টের কারণ হতে পারে।’

সবশেষে অনুসারীদের পরামর্শ দিয়ে অপূর্ব লিখেছেন, ‘একটা দল হারলে আবার জিতবে, আজ ট্রফি না পেলে সামনে আবার পাবে। কিন্তু একটা জীবন চলে গেলে সেটা আর ফিরে আসে না।’

আমার বার্তা/এমই

প্রার্থিতা ফিরে পেলেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু ও

পানির নিচে ২০ ঘণ্টা শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন রাশমিকা

পর্দায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে বরাবরই পছন্দ করেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার সেই চ্যালেঞ্জকে

সেমিফাইনালে আর্জেন্টিনা, উচ্ছ্বসিত তারকারা যা বলছেন

এবং আরো এক জয়। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন

কনসার্টের মঞ্চে বাগদানের ঘোষণা ‘ধুরন্ধর’ গায়িকার

ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এ ‘শরারত’ গান গেয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন জেসমিন স্যান্ডলাস। যদিও এর আগেও তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় ১০০ পরিবারের পাশে কোস্ট গার্ড

ব্যাংককের পানশালায় ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু

পানি পানের সঠিক নিয়ম জানা আছে তো?

ছবি কেটে দিলেই ধোঁকা খাচ্ছে মেটা

জুলাইয়ের প্রথম ১১ দিনে দেশে এলো ১১৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরও পাঁচ দিন ভারি বর্ষণের আশঙ্কা

জুনের শেষ ৮ দিনে ইউরোপে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না

ফিফা কোনো স্বাধীন সংস্থা নয়, রাজনৈতিক হাতিয়ার: ফিলিস্তিনি রাজনীতিবিদ

কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংসের দাবি ইরানের

নিম-আমড়া গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাফুর অনন্য রেকর্ডের সামনে এমবাপে: টানা তিন বিশ্বকাপ ফাইনালের হাতছানি

হরমুজে অচলাবস্থা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

মেসির অভিষেকের পর ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ হলেও কেন খেলেননি তিনি?

দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমেছে ২২১৬ টাকা

ব্যানার-ফেস্টুন নয় প্রধানমন্ত্রীর সংবর্ধনায় ৪০ কি.মি. ‘মানবপ্রাচীর’

কাতার-কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা

খাল-গাছের যত্ন ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কক্সবাজারের ৫১ পাহাড়ে ২২ হাজার অবৈধ বসতি, ঝুঁকিতে কয়েক লাখ মানুষ

১৩ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা