ই-পেপার শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

জুলাই কারো একার নয়, এটি গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত অর্জন: প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৬, ১৭:২৭

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে প্রথম ভাষণেই স্পষ্টভাবে বলেছেন, ‘জুলাই কারও একার নয়। গণঅভ্যুত্থানের কৃতিত্বও কারও একার নয়। এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা নেতার নয়; বরং দেশের গণতান্ত্রিক মুক্তিকামী মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিন্দ ইসলাম অমিত বলেন, এ কারণেই আজ পর্যন্ত প্রধানমন্ত্রী, তারেক রহমান কিংবা বিএনপির কোনো দায়িত্বশীল নেতা জুলাই আন্দোলনের কৃতিত্ব নিজেদের বলে দাবি করেননি। কারণ এই আন্দোলনে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন, অনেকেই আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জুলাইয়ের চেতনাকে ধারণ করাই সবার দায়িত্ব।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের অন্যতম প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। কিন্তু বর্তমানে আবারও মানুষকে অপমান-অপদস্থ করার প্রবণতা দেখা যাচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, নতুন বাংলাদেশের চেতনা কখনোই বিদ্বেষ, অপমান কিংবা ব্যক্তিগত আক্রমণকে সমর্থন করে না। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে যেসব ঘটনা মানুষের মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে, সেসবের পুনরাবৃত্তি দেশের মানুষ দেখতে চায় না। একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে সব রাজনৈতিক দলের সম্মিলিত দায়িত্ব রয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর প্রথম নির্দেশনার কথা তুলে ধরে অনিন্দ ইসলাম অমিত বলেন, প্রশাসনের কাউকে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের পরিচয়ে কাজ করার প্রয়োজন নেই। তারা প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও জনগণের সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করবেন। এটিই দেশের মানুষের প্রত্যাশা।

জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহত ও পঙ্গুত্ব বরণকারী সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। সরকার প্রতিশ্রুতিবদ্ধ— প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাষ্ট্র থাকবে।

তিনি বলেন, এককভাবে দেশ গড়ার কোনো চিন্তা সরকারের নেই। রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবীসহ সমাজের সব শক্তিকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

এর আগে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত। বক্তব্য দেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া, পুলিশ সুপার মোর্তজা আলীসহ অন্যান্য অতিথিরা।

আমার বার্তা/এমই

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

বৃষ্টিভেজা গভীর রাত। চারদিকে বিদ্যুৎহীন অন্ধকার। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত ৩টা। গাজীপুরের কালীগঞ্জে একটি

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে বিষক্রিয়ায় নয় শ্রমিকের মৃত্যুর ঘটনায় জাহাজের ভেতরে মাত্রাতিরিক্ত

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন আসিফ (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. এয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণে অভিযোগে মারধর, আটক ১

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা: সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সংকেত

ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে হেরিটেজ রান, পরিচ্ছন্ন নগরের আহ্বান

অক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা

অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

১ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু