ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৬, ১৭:৩৮
আপডেট  : ১৬ জুলাই ২০২৬, ১৭:৩৯

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কনফারেন্স রুমে বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার লক্ষ্যে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে আয়োজিত ‘এআই-চালিত স্বাস্থ্য অপারেটিং সিস্টেম’ বিষয়ক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে সাজাতে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করতে ডিজিটাল রোডম্যাপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর বর্তমান সরকার বিশেষ জোর দিচ্ছে। যার বিস্তারিত রূপরেখা নির্বাচনী ইশতেহার ও বিভিন্ন সময়ে সরকারের নীতিগত বক্তব্যে তুলে ধরা হয়েছে। বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং পুরো হেলথ সিস্টেমের ডিজিটাল রোডম্যাপ তৈরির বিষয়টি এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে।

তিনি বলেন, ​এই পরিকল্পনাগুলো হুট করে নেওয়া হয়নি। গত দেড়-দুই বছর ধরে দেশের ভেতরে ও বাইরে থাকা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি ‘পার্টিসিপেটরি প্রসেস’ বা অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে এই নির্বাচনী ইশতেহার ও রূপরেখা তৈরি করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রযুক্তির ক্ষেত্রে যে অগ্রগতি হচ্ছে, আগে যা ৫ বা ১০ বছরে হতো, এখন তা মাত্র দুই বছরেই সম্ভব হচ্ছে। বিগত দুই বছরে প্রযুক্তির এই ব্যাপক পরিবর্তনের প্রতিফলন আমাদের ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ ডকুমেন্টেশনে রয়েছে।

​তিনি আরও যোগ করেন, দুই বা আড়াই বছর আগেও স্বাস্থ্য খাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নিয়ে এতটা ভাবা হয়নি, যতটা গুরুত্ব এখন তৈরি হয়েছে। ই-হেলথ কার্ড এবং ডিজিটাল প্রেসক্রিপশনের মতো বৈপ্লবিক বিষয়গুলো এখন বাস্তবায়নের একেবারে দ্বারপ্রান্তে।

​সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা এবং মানুষের বেসিক হেলথকেয়ারকে (মৌলিক স্বাস্থ্যসেবা) রাষ্ট্রের অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম তৈরির ওপর জোর দেন প্রতিমন্ত্রী। সরকারি সংস্থা, এনজিও এবং অ্যাকাডেমিক রিসার্চ এই তিন পক্ষ ভিন্ন পার্সপেক্টিভ (দৃষ্টিকোণ) থেকে একই লক্ষ্য অর্জনে সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

​জাতীয় এই কর্মশালায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোহাম্মদ এনামুল হক এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীমসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে এক দিনে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৬১ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৮৮: স্বাস্থ্য অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে।  রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম

চাঁদপুরে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

চাঁদপুরে ঝটিকা পরিদর্শনে এসে স্বাস্থ্যসেবার দায়িত্বে অবহেলা ও ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৬৭: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে নিশ্চিত হামে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে হামের উপসর্গ নিয়ে মারা গেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ভারত সফর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজনের চেষ্টা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো কসোভো

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

দেশের বাজারে এবার কমে গেল সোনার দাম

ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস

তানজিদের অসাধারণ সেঞ্চুরিতে দাপুটে বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

সিঙ্গাপুর হাই কমিশনের সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রাম অ্যালামনাই ডিনারের মাধ্যমে এসজি৬১ উদযাপন

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র জমায় নতুন নির্দেশনা মাদরাসা বোর্ডের

মালয়েশিয়ায় অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা আদালতের

ব্যাংক থেকে তোলা প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, উদ্ধার ১৭ লাখ

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের