ই-পেপার শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণ পরিকল্পনায় সিডিএর বিকল্প প্রস্তাব

আমার বার্তা অনলাইন:
২১ জুলাই ২০২৬, ১২:৫৯

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় কয়েকটি অভ্যন্তরীণ ও সংযোগ সড়ক নির্মাণ করতে চায় বাংলাদেশ সেনাবাহিনী। এর মধ্যে দুটি সড়ক সিডিএর সিলিমপুর আবাসিক এলাকার ভেতর দিয়ে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে এ প্রস্তাবে সম্মতি দেয়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আবাসিক এলাকার নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় প্লট মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

সিডিএ সূত্র জানায়, জঙ্গল সলিমপুর একটি স্পর্শকাতর এলাকা। ওই এলাকার সঙ্গে একটি শান্ত ও সংরক্ষিত আবাসিক এলাকার সরাসরি সড়ক সংযোগ স্থাপন করা হলে, সিলিমপুর আবাসিক এলাকার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই স্থানীয় প্লট মালিকদের মতামতের ভিত্তিতে বিকল্প স্থানে সড়ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সেই সড়কটি স্থায়ীভাবে নির্মাণ করা হলেও ভবিষ্যতে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে বলে মনে করছে সিডিএ ও প্লট মালিকরা।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলিমপুর আবাসিক এলাকার প্লট মালিকদের সঙ্গে মতবিনিময় সভা এবং সেনাবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে প্রস্তাবিত সড়কের স্থান পরিদর্শন করেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সময় তিনি, সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেন এবং মৌজা ম্যাপ অনুযায়ী বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করেন।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, জঙ্গল সলিমপুরের ওই সড়কটি মূল আবাসিক এলাকার ভেতর দিয়ে নির্মাণের সুযোগ নেই। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে খালের পাড় ধরে সাময়িকভাবে একটি অস্থায়ী পথ ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে। স্থায়ী কোনো সড়ক আবাসিক এলাকার ভেতর দিয়ে না করাই ভালো। প্লট মালিকদের পরামর্শ অনুযায়ী সেনাবাহিনীকে বিকল্প স্থান দেখিয়ে দেওয়া হয়েছে। প্রস্তাবিত বিকল্প রুটের প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করে তারা পরবর্তী সময়ে সিডিএকে হালনাগাদ অগ্রগতি জানাবে।

মতবিনিময় সভায় সিডিএ চেয়ারম্যান সিলিমপুর আবাসিক এলাকাকে একটি বাসযোগ্য, আধুনিক ও পরিবেশবান্ধব আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি স্থানীয় বাসিন্দাদের খালে ময়লা-আবর্জনা না ফেলার, জলাবদ্ধতা সৃষ্টি হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকার এবং সিডিএর ইমারত বিধিমালা মেনে ভবন নির্মাণের আহ্বান জানান। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন।

একই সঙ্গে আবাসিক এলাকার দীর্ঘদিনের গ্যাস ও পানি সংকট নিরসনের আশ্বাস দেন সিডিএ চেয়ারম্যান। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে পানির সংযোগ নিশ্চিত করতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-এর সঙ্গে তার কথা হয়েছে এবং ওয়াসা দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। পর্যায়ক্রমে এলাকার সব নাগরিক দুর্ভোগ দূর করা হবে বলেও তিনি জানান।

এ সময় সিডিএ ও বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সিলিমপুর আবাসিক এলাকার প্লট মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

বৃষ্টিভেজা গভীর রাত। চারদিকে বিদ্যুৎহীন অন্ধকার। ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত ৩টা। গাজীপুরের কালীগঞ্জে একটি

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে বিষক্রিয়ায় নয় শ্রমিকের মৃত্যুর ঘটনায় জাহাজের ভেতরে মাত্রাতিরিক্ত

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন আসিফ (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. এয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে গভীর রাতে ব্যবসায়ী বাড়িতে দুর্বৃত্তদের হামলা, গৃহবধূ নিহত

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি

জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণে অভিযোগে মারধর, আটক ১

টাঙ্গাইলে নিখোঁজের এক দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

ন্যাটো-ইইউ ‘ভাঙতে’ পুতিনের নতুন ছক, কৌশলের মধ্যমণি মলদোভা!

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা: সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সংকেত

ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে হেরিটেজ রান, পরিচ্ছন্ন নগরের আহ্বান

অক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বেলুচিস্তানে পুলিশমন্ত্রীর গাড়িবহরে হামলা

অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

১ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু