ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, ঋণ খেলাপিদের অযোগ্য ঘোষণার সুপারিশ

আমার বার্তা অনলাইন:
২১ জুলাই ২০২৬, ১৮:৫৫

জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কমিশন বৈঠক শেষে স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের আইনগত পরিবর্তনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, ঋণ খেলাপি, বিল খেলাপি ও দ্বৈত নাগরিকত্বধারীদের প্রার্থিতার অযোগ্য ঘোষণা করার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে কমিশন।

একই সঙ্গে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীসহ আইন প্রয়োগকারী সংস্থাকে আনুষ্ঠানিকভাবে আইনি কাঠামোর ভেতরে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) কমিশন বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই প্রস্তাবনাগুলোর বিস্তারিত তুলে ধরেন।

সচিব জানান, ২০০৯ সালের স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কিত আইনগুলোর প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে– সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং জেলা পরিষদ- এই পাঁচ স্তরের নির্বাচনে প্রার্থীর যোগ্যতা ও অযোগ্যতার ক্ষেত্রে বেশ কিছু কড়াকড়ি আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংবিধানের নীতি মেনে লাভজনক পদে থেকে নির্বাচন করা বন্ধ করার পাশাপাশি দ্বৈত নাগরিকত্বধারীদের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ থাকছে না। এর বাইরে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না মর্মে নির্বাচন কমিশন একমত হয়েছে এবং তাদের প্রার্থিতায় অযোগ্য ঘোষণার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, প্রার্থীদের ঋণ খেলাপির বিষ্যেও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার ব্যক্তিগতভাবে কোনো প্রাতিষ্ঠানিক ঋণের বন্ধকদাতা হওয়ার পাশাপাশি যারা ঋণ খেলাপির গ্যারান্টার হিসেবে রয়েছেন, তাদেরকেও অযোগ্য হিসেবে গণ্য করার নীতিগত প্রস্তাব গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ বিল, ওয়াসা, কিংবা ভূমি করের মতো জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিল পরিশোধ না করলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক উভয় ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হবে। এর পাশাপাশি আরপিওর আদলে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে সশস্ত্র বাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে সংজ্ঞায়িত ও অন্তর্ভুক্ত করার সুপারিশ তৈরি করা হচ্ছে। নির্বাচনী আইনের এই পরিবর্তনগুলোর সঙ্গে সংগতি রেখে আচরণ বিধিমালাও পরবর্তীতে সংশোধন করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিন জানান, এসব সংস্কার কেবলই নির্বাচন কমিশনের সুপারিশ বা প্রস্তাবনা, যা চূড়ান্ত করার একচ্ছত্র দায়িত্ব স্থানীয় সরকার বিভাগ এবং জাতীয় সংসদের। আগামী দুই-একদিনের মধ্যে আইন পরিবর্তনের এই খসড়া প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।

আগামী নির্বাচনের তফসিল বা সময়সীমা নিয়ে এখনই কিছু নির্দিষ্ট না করলেও সচিব জানান, প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন নিবন্ধিত ভোটারদের নিয়ে নির্বাচনী ড্রাফট তৈরির কার্যক্রম চলমান রয়েছে এবং সরকার যথাসময়ে পদক্ষেপ নিলে ইসি সেই অনুযায়ী কাজ এগিয়ে নেবে বলে জানান তিনি।

আমার বার্তা/এমই

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো কসোভো

বাংলাদেশ ও কসোভোর মধ্যে দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৩ আগস্ট) কসোভোর

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ঢাকায় সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি)

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা (ইএফটিএ)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ভারত সফর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজনের চেষ্টা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো কসোভো

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

দেশের বাজারে এবার কমে গেল সোনার দাম

ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস

তানজিদের অসাধারণ সেঞ্চুরিতে দাপুটে বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

সিঙ্গাপুর হাই কমিশনের সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রাম অ্যালামনাই ডিনারের মাধ্যমে এসজি৬১ উদযাপন

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র জমায় নতুন নির্দেশনা মাদরাসা বোর্ডের

মালয়েশিয়ায় অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা আদালতের

ব্যাংক থেকে তোলা প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, উদ্ধার ১৭ লাখ

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের