ই-পেপার শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

কুমিল্লায় ক্রীড়া ভিলেজ গড়তে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি: কৃষিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০১ আগস্ট ২০২৬, ১২:১০

কুমিল্লায় ক্রীড়া ভিলেজ প্রতিষ্ঠার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা সিটি করপোরেশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৪৪তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা ক্রিকেট দলকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় কৃষিমন্ত্রী বলেন, একটি জাতিকে গড়ে তুলতে শুধু অর্থনৈতিক বা শারীরিক উন্নয়ন নয়, খেলাধুলার বিকাশও সমান গুরুত্বপূর্ণ। খেলাধুলায় আমরা অনেক আগেই এগিয়ে যেতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বারবার খেলাধুলাকেও রাজনীতিকরণ করা হয়েছে। বর্তমান সরকার জনগণের সরকার। দেশের উন্নয়নই আমাদের মূল দায়িত্ব।

কুমিল্লায় ক্রীড়া ভিলেজ প্রতিষ্ঠার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, কুমিল্লার তরুণ খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় পর্যায় অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনবে।

তিনি আরও বলেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকলেও সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ হয় না। মাঠগুলো সংরক্ষণ ও উন্নয়ন করা গেলে স্থানীয় পর্যায় থেকেই আরও দক্ষ খেলোয়াড় তৈরি হবে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক রোজী আকতার এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য বদরুল হুদা জেনু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু।

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত 

বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপারসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকালে

মিয়ানমারে পাচারের সময় ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ, আটক ২৩

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পৃথক অভিযানে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ডিএপি সার জব্দ করেছে বাংলাদেশ

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন জীবিত উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহী

কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পাহাড়ের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত প্রায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদ রানাকে নিয়ে তাসকিনের বার্তা

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিএমডব্লিউতে বড় ত্রুটি, হাজার হাজার গাড়ি প্রত্যাহার করছে সৌদি

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত 

কুমিল্লায় ক্রীড়া ভিলেজ গড়তে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি: কৃষিমন্ত্রী

সাড়ে ৬ বছরে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ হাজার ৩৮৪ জন

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে: সার্জিও গর

আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু: স্বাস্থ্যমন্ত্রী

সমালোচনায় সময় নষ্টের সুযোগ নেই: নবাবগঞ্জে সমাজকল্যাণমন্ত্রী

ঢাকায় দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা

গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিল শান্তরা

কুয়েত–বাহরাইনের ‘আল-জাবের’ ও ‘শেখ ঈসা’ মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা

বিশ্বকাপের 'স্বত্ব বিক্রির' পরিকল্পনা বাতিল করেছে ফিফা

স্পেন : সেউতায় ৫৭ মরদেহ উদ্ধার, ফিরে যাচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাম্পের বিশেষ দূত

মিয়ানমারে পাচারের সময় ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ, আটক ২৩

থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের

বিএমইউসহ বাংলাদেশে হেড অ্যান্ড নেক ক্যান্সার সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন