ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

মৃত্তিকার সামিয়া সুলতানা ও ফারুকের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই

জাহিদুল আলম:
৩০ আগস্ট ২০২৫, ১৫:২৬

ফ্যাসিস্ট হাসিনা সরকার পালানোর পর তৎকালীন ডিজি জালাল উদ্দিনকে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফারুক হোসেনের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় মব সৃষ্টি করে কিছু বহিরাগতদের সহযোগিতায় হুমকির মুখে ডিজি দায়িত্ব থেকে স্বেচ্ছায় চাকরিচ্যুত হতে বাধ্য করেন, তারি ধারাবাহিকতায় ১৩/১১/২০২৪ প্রজ্ঞাপন জারির মাধ্যমে মৃত্তিকা (SRDI) মহাপরিচালক পদে ড. সামিয়া সুলতানা দায়িত্ব গ্রহণ করেন।

তিনি ফ্যাসিস্ট সরকারের সাবেক কৃষি সচিব পলাতক "ওয়াহিদা আক্তারের" ঘনিষ্ঠ বান্ধবী।

এই সুবাদে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পদ দখল করে মৃত্তিকাতে একক আধিপত্য বিস্তার করে যাচ্ছে। পদ গুলো হচ্ছে-

১) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা।

২) প্রকল্প পরিচালক "CCBS"

৩) পরিচালক- ফিল্ড সার্ভিসেস উইং

৪) মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট BCS সমিতির সেক্রেটারি।

৫) development of national soil map and National soil information system of Bangladesh project founded by AFACI. এই প্রকল্পের co-project investigator.

৬) সয়েল সাইন্স সোসাইটি অফ বাংলাদেশের নির্বাচন না করে ক্ষমতার দাপট দেখিয়ে সিলেকশনের মাধ্যমে প্রেসিডেন্ট পদবী গ্রহণ।

আইন অনুযায়ী মৃত্তিকার কোন কর্মকর্তাকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদানের একমাত্র এখতিয়ার রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয়। কিন্তু ড. সামিয়া সুলতানা দায়িত্ব গ্রহণের পর তার আস্থাভাজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ফারুক হোসেন কে তার পূর্ববর্তী কর্মস্থল পাবনার আয়ন-ব্যায়ন (DDO) ক্ষমতায় বহাল করেন। উক্ত ক্ষমতা পাওয়ার পর ফারুক হোসেন প্রতিষ্ঠানের সৎ নিষ্ঠাবান ও অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত ও রাজনৈতিক ক্ষোভের বশবতী হয়ে বিভিন্ন কার্যালয়ে হয়রানি মূলক বদলি শুরু করেন, যার প্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয় হতে বর্তমান ডিজি সামিয়া সুলতানা বরাবর ২৬-১১-২০২৪ উপসচিব দেবীচন্দ্র স্বাক্ষরিত একটি কারণ দর্শানো নোটিশ প্রদান করেন।

অভিযোগ রয়েছে নির্বাচন ছাড়াই BARC-এর চেয়ারম্যান ডঃ শেখ মো: বখতিয়ার গংদের মাধ্যমে ক্ষমতা খাটিয়ে SSSB তে জেনারেল সেক্রেটারি পদ দখল করে নেন ডিজি ড. সামিয়া সুলতানা।

তথ্যসূত্রে জানা যায়, ডিজি ১লা জানুয়ারি ২০২০ থেকে SRDI এর ভবন নির্মাণ ও সক্ষমতা বৃদ্ধি (CCBS) প্রকল্পের এখন পর্যন্ত প্রকল্প পরিচালক হিসেবে রয়েছেন। অথচ মহাপরিচালকের পদে থেকে P.D. পদে বহাল থাকা অনৈতিক।

CCBS প্রকল্পের কাজ জানুয়ারি ২০২০ থেকে শুরু করে জুন ২০২৪ এ শেষ হওয়ার কথা ছিল। অথচ তা ২০২৫ এর আগস্ট মাসেও শেষ হয়নি।

প্রশ্ন উঠেছে PSO মো. ফারুক হোসেন এর বিরুদ্ধেও, ডক্টরেট ডিগ্রি অর্জন না করে তিনি অফিসিয়াল মিটিং এবং আলোচনা সভায় নিজেকে ডক্টর বলে দাবি করেন, অফিসিয়াল মিটিং প্রোগ্রাম এর ব্যানারে ডক্টর লেখাটাও সাদৃশ্য।

২০২৩-২০২৪ সালের ফাইনাল বার্ষিক প্রতিবেদনে স্বহস্তে ডঃ মোঃ ফারুক হোসেন PSO লিখেন।

এই PSO ফারুক হোসেনের বিরুদ্ধে তার নিজ এলাকা নওগাঁতে জোরপূর্বক ৮ বিঘা সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে।

জনমনে প্রশ্ন উঠে জনাব ফারুক হোসেন একজন পিএসও হয়ে কি ভাবে রাজশাহী শহরে কৃষিবিদ টাওয়ার নির্মাণ করেন।

ড. সামিয়া সুলতানা ও ফারুক হোসেন এর অনিয়ম ও দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে মৃত্তিকার কর্মকর্তা-কর্মচারীগণ ২৭ আগস্ট ২০২৫ দেয়ালে দেয়ালে পোস্টার লাগায়।

আমার বার্তা/এমই

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

অভ্যুত্থান পরবর্তী দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন চরমপন্থি সংগঠন আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে

অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি

রাজধানীতে অভিযান চালিয়ে মানুষের ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়-কঙ্কাল উদ্ধার করেছে ঢাকা মহানগর

চট্টগ্রামে ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ, আটক ২

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২১ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়ে আনা

নৌবাহিনীর অভিযানে টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে নৌবাহিনীর কন্টিনজেন্ট অভিযান পরিচালনা করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। রোববার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু