ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

কুমিল্লায় ১৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আমার বার্তা অনলাইন:
৩১ আগস্ট ২০২৫, ১০:৪৮
আপডেট  : ৩১ আগস্ট ২০২৫, ১০:৫২

কুমিল্লায় এক যুবককে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল শনিবার রাত আটটার দিকে নগরের কাটাবিল এলাকার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত মহরম হোসেনের (৩৫) বিরুদ্ধে মাদক, হত্যা, চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ডের অন্তত ১৮টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবার নিয়ে দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

মহরম হোসেন কুমিল্লা নগরের মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তিনি শ্বশুরবাড়ি কাটাবিল এলাকায় ভাড়া থাকতেন। তাঁর স্ত্রীর নাম শারমিন আক্তার। এ দম্পতির ১১ বছরের মেয়ে ও ৭ বছরের ছেলে আছে।

এ হত্যাকাণ্ডের বিষয়ে গতকাল রাতে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নিহত যুবকের বিরুদ্ধে হত্যাকাণ্ড, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, মাদক কারবার–সংক্রান্ত দ্বন্দ্বে এ খুনের ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা করছে পুলিশ। এ ছাড়া ঘটনার পেছনের কারণ সম্পর্কে জানতে পুলিশের একাধিক দল কাজ করছে।’

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মহরম ও তাঁর বন্ধু অপু গতকাল রাতে একটি মোটরসাইকেলে করে পাশের পাথুরিয়াপাড়ার যাচ্ছিলেন। রাত আটটার দিকে কাটাবিল মসজিদের সামনে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাঁদের ওপর হামলা চালায়। অপুকে মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় মহরমকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপু বলেন, কাটাবিল মসজিদের সামনে ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় মোটরসাইকেল থেকে তাকে ধরে টেনেহিঁচড়ে নামিয়ে দেয় তারা। চালকের আসনে থাকা অবস্থায় মহরমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। সেখান থেকে পাশের একটি দোকানে নিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়।

পুলিশ নিহত মহরমকে মাদক কারবারি বললেও অপুর ভাষ্য, মহরম এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রতিপক্ষের সঙ্গে তাঁর দ্বন্দ্ব তৈরি হয়। প্রায় ১৫ দিন আগেও দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। সেই দ্বন্দ্বের জেরেই পরিকল্পিতভাবে মহরমকে হত্যা করা হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করেন নিহত যুবকের স্বজন ও স্থানীয় লোকজন। তাঁদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল এলাকা। কান্নায় ভেঙে পড়েন নিহত ব্যক্তির স্ত্রীসহ স্বজনেরা।

মহরমের স্ত্রী শারমিন আক্তার বিলাপ করতে করতে বলেন, ‘খুনিরা আমার সব শেষ কইরা দিল। অহন আমি কি লইয়া থাইক্কাম? আমি খুনিরার ফাঁসি চাই। আমার বাপের বাড়ির সামনে আমার জামাইরে কোপাইয়া মারছে। আমার দুইটা পোলা-মাইয়া মাদ্রাসায় পড়ে। অহন আমি কই যাইয়াম তারারে লইয়া। আমার তো সব শেষ হইয়া গেল।’

আমার বার্তা/এল/এমই

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

অভ্যুত্থান পরবর্তী দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন চরমপন্থি সংগঠন আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে

অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি

রাজধানীতে অভিযান চালিয়ে মানুষের ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়-কঙ্কাল উদ্ধার করেছে ঢাকা মহানগর

চট্টগ্রামে ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ, আটক ২

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২১ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়ে আনা

নৌবাহিনীর অভিযানে টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে নৌবাহিনীর কন্টিনজেন্ট অভিযান পরিচালনা করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। রোববার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু