ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান ও জরিমানা আদায়

আমার বার্তা অনলাইন:
২৬ নভেম্বর ২০২৫, ১৬:১৬
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অবৈধ সংযোগ উচ্ছেদে গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে শত শত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, পাইপলাইন জব্দ ও জরিমানা আদায় করেছে।

গাজীপুরে অভিযান: ২৫ নভেম্বর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমি রানী দাসের নেতৃত্বে বারেন্ডা, মোল্লা মার্কেট ও কাশিমপুর এলাকায় ২৫টি বাড়ির ১৫০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৫০ ফুট জিআই পাইপ, ২০০ ফুট প্লাস্টিক কয়েল পাইপ, ৩০ ফুট প্লাস্টিক থ্রেড পাইপ ও ৬টি রেগুলেটর জব্দ করা হয়। অবৈধ ব্যবহারকারীদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদিন পল্লবী–কাফরুল এলাকায় চারটি প্রতিষ্ঠানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ইব্রাহীমপুর এলাকায় স্থানীয়দের বাধার কারণে একটি অবৈধ লাইন সম্পূর্ণ অপসারণ সম্ভব না হলেও ৪৮ ফুট পাইপ, ২ রেগুলেটর, বার্নার ও ভাল্ব জব্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জে অভিযান: সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে সোনারগাঁও এলাকায় ৪টি চুনা কারখানা ও ২০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৩৮৪ ফুট পাইপ, এয়ার মিক্স বার্নার, ওজন মেশিন ও কারখানার সরঞ্জামাদি জব্দ করা হয়। এক্সকাভেটর দিয়ে চুনা কারখানার স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।

ঢাকা–সাভার এলাকায় অভিযান: সাভারের ডেবনিয়ার গার্মেন্টস ও ধনাইদ এলাকায় প্রায় ৩ কিলোমিটার বিতরণ লাইন থেকে ৭০০টি আবাসিক বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৬০০ মিটার পাইপলাইন জব্দ করা হয়। এতে মাসে প্রায় ১৮ লাখ টাকার গ্যাস চুরি রোধ সম্ভব হয়েছে।

টাঙ্গাইল ও কিশোরগঞ্জে অভিযান: টাঙ্গাইলের মির্জাপুরসহ চারটি স্পটে ১৩০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন ও ২০০ ফুট পাইপলাইন জব্দ করা হয়। কিশোরগঞ্জে বকেয়ার কারণে ৭টি রাইজারের ৮টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাসের তথ্য মতে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত পরিচালিত অভিযানে ৭৭ হাজার ৬৩৮টি অবৈধ সংযোগ, ১ লাখ ৬৬ হাজার ৬৯৫টি বার্নার বিচ্ছিন্ন এবং মোট ৩১৭ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

আমার বার্তা/এমই

অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি

রাজধানীতে অভিযান চালিয়ে মানুষের ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়-কঙ্কাল উদ্ধার করেছে ঢাকা মহানগর

চট্টগ্রামে ১ কোটি ২১ লাখ টাকার বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ, আটক ২

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২১ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়ে আনা

নৌবাহিনীর অভিযানে টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে নৌবাহিনীর কন্টিনজেন্ট অভিযান পরিচালনা করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। রোববার

লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি সুনামগঞ্জের একই গ্রামের ১০ যুবক

স্বপ্ন ছিল ইতালি গিয়ে পরিবারের স্বচ্ছলতা ফেরানোর। সেই আশায় মানবপাচারকারীদের সঙ্গে ১৩ থেকে ১৪ লাখ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঐকমত্যের সরকার’ গঠনে সরকারি ও বিরোধী দলীয় চিফ হুইপের বৈঠক

ঈদের আগে ছুটিতে দুদিন পোশাক শিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক

নেতানিয়াহুর আহত বা নিহত হওয়ার খবর নিয়ে গুঞ্জন: তাসনিম নিউজ

আমরা হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অপেক্ষায় আছি: আইআরজিসি

অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি

শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না শিক্ষাগত যোগ্যতা!

ঘুষের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে : চিফ প্রসিকিউটর

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান বিরোধীদলীয় নেতা

জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়: প্রতিমন্ত্রী

ইরানের বিরুদ্ধে যুদ্ধ: ইতিহাস ও ভূগোলের কঠিন বাস্তবতা

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী

চুক্তির কারণে চলতি বছর ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার: সিপিডি

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: ড. ফাহমিদা খাতুন

সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নবীনগর গড়ার আহ্বান এমপি আব্দুল মান্নানের

ঢাকা ওয়াসার সাবেক এমডি সালাম বেপারী ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নারী ক্ষমতায়নের অংশ হিসেবে চালু হলো ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

জনগণের শক্তির কাছে কোন শক্তি বড় নয়: এলজিআরডি মন্ত্রী

কসোভো–বাংলাদেশ সাংস্কৃতিক সংলাপে ঢাকায় তথ্যচিত্র প্রদর্শনী

কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিলেন ‘ফ্যামিলি কার্ড’

‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান