ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

সুন্দরবনে পর্যটক ও রিসোর্ট মালিককে অপহরণের ঘটনায় আটক ৬

আমার বার্তা অনলাইন:
০৫ জানুয়ারি ২০২৬, ১৭:৫২
যৌথবাহিনীর হাতে আটক ব্যক্তিরা

সুন্দরবনে দুই পর্যটক ও এক রিসোর্ট মালিককে অপহরণের ঘটনায় ছয়জনকে আটক করেছে কোস্ট গার্ডের নেতৃত্বাধীন যৌথবাহিনী।

রোববার (৪ জানুয়ারি) রাতে সুন্দরবন সংলগ্ন গাজী ফিশারিজ এলাকা থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। এসময় দস্যুতা চক্রের সঙ্গে জড়িত ছয়জনকে আটক করে যৌথবাহিনী।

এর আগে ৪০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে সুন্দরবনের কেনুয়ার খাল থেকে দুই পর্যটক ও রিসোর্ট মালিককে অপহরণ করে বনদস্যু মাসুম বাহিনী।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে সুন্দরবনের গোলকানন রিসোর্ট থেকে কেনুয়ার খালে খোলা বোটে ভ্রমণে যান রিসোর্ট মালিকসহ মোট সাতজন। ওই সময় বনদস্যু মাসুম বাহিনী তাদের জিম্মি করে। পরে দুই পর্যটক ও রিসোর্ট মালিককে আটকে রেখে বাকিদের ছেড়ে দেয়।

পরে তাদের জিম্মি করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে মুক্তিপণ দাবি করে বনদস্যুরা।

রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে জানায়। এরপর কোস্ট গার্ডের নেতৃত্বে নৌবাহিনী, পুলিশ ও র‌্যাব সুন্দরবনের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। অভিযান চালিয়ে রোববার রাতে বনদস্যু মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদার (৪৩), সালাম বক্স (২৪) এবং মেহেদী হাসানকে (১৯) সুন্দরবনের গোলকানন রিসোর্ট সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পরে সুন্দরবনের কৈলাশগঞ্জ এলাকা থেকে আটক করা হয় দস্যু দলের সহযোগী আলম মাতব্বরকে (৩৮)।

একইদিন খুলনার রূপসা থানার পালেরহাট এলাকা থেকে গোয়েন্দা নজরদারি করে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা উত্তোলনকালে ডাকাত মাসুমের মা জয়নবী বিবি (৫৫) ও বিকাশ ব্যবসায়ী অয়ন কুন্ডুকে (৩০) নগদ ৮১ হাজার ৪০০ টাকাসহ আটক করা হয়। সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা থেকে ড্রোন সার্ভিলেন্সের মাধ্যমে জিম্মি করা দুজন পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে উদ্ধার করা হয়।

প্রধান ডাকাত মাসুম মৃধাকে আটক করতে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান বলে জানানো হয়েছে।

আমার বার্তা/এমই

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

কেন্দ্রীয় শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হাসান হত্যাকাণ্ডের নেপথ্যে নারী ও মাদক সংক্রান্ত দ্বন্দ্বের তথ্য

মার্চের প্রথম দুই সপ্তাহে রাজধানীতে ডিবির ব্লক রেইডে গ্রেপ্তার ১২৬

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মার্চ মাসের প্রথম দুই সপ্তাহে ধারাবাহিক ব্লক

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

গাইবান্ধায় পুলিশ তদন্ত কেন্দ্রের কক্ষে জুয়া খেলা, নারী নিয়ে অনৈতিক কর্মকাণ্ড এবং মাদক কারবারিদের কাছ

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

অভ্যুত্থান পরবর্তী দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন চরমপন্থি সংগঠন আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি

ভারতের উগ্রপন্থি আরএসএস ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকারের আগে আলোচনা নয়: মোজতবা

এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক

তারেক রহমানকে সমবেদনা জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ঢাবি-জগন্নাথসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

ইসলামি বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান নিহত, দাবি ইসরায়েলের

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নতুন সরকারের এক মাস: চমক ও আগামীর চ্যালেঞ্জ

ঈদযাত্রায় কোনো অন্যায়ের সঙ্গে ‘কম্প্রোমাইজ নাই’: আইজিপি