ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

আমার বার্তা অনলাইন:
১৭ মার্চ ২০২৬, ০৯:৫৭

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। এ ঘটনায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, সোমবার(১৬ মার্চ) রাত প্রায় ৯টার দিকে কাবুলের নবম পুলিশ জেলার একটি মাদকাসক্তদের পুনর্বাসন হাসপাতালে বিমান হামলা চালানো হয়। হামলার সময় হাসপাতালে চিকিৎসাধীন বহু রোগী সেখানে অবস্থান করছিলেন।

তিনি বলেন, প্রায় দুই হাজার শয্যার ওই হাসপাতালটির একটি বড় অংশ হামলায় ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, পাকিস্তান আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

তিনি বলেন, পাকিস্তানের সামরিক শাসনব্যবস্থা আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং কাবুলের একটি মাদক পুনর্বাসন হাসপাতালে হামলা চালিয়েছে। আমরা এই অপরাধের তীব্র নিন্দা জানাই এবং একে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচনা করি।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, কাবুলের নবম পুলিশ জেলায় অবস্থিত মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়, এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

তবে আফগানিস্তানের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, কাবুলের কোনো হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তানি বাহিনী কাবুল ও পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে কেবল সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ‘নির্ভুল বিমান হামলা’ চালিয়েছে।

এই ঘটনা এমন সময়ে ঘটেছে, যখন আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে কয়েক দফা গোলাগুলির খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দুই প্রতিবেশী দেশের মধ্যে এটিই সবচেয়ে তীব্র উত্তেজনার একটি।

আমার বার্তা/এমই

৩০ ঘণ্টার আগুনে ক্ষতিগ্রস্ত মার্কিন রণতরি, অসুস্থ বেশ কয়েকজন সেনা

যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও সবচেয়ে বড় বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে গত সপ্তাহে লাগা আগুন

বাগদাদে মার্কিন দূতাবাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিনজোনে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে

যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্ষেপ করে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে কিছু

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুক্তরাজ্য কোনোভাবেই মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ঘণ্টার আগুনে ক্ষতিগ্রস্ত মার্কিন রণতরি, অসুস্থ বেশ কয়েকজন সেনা

লালমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা

ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমীন

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

বাগদাদে মার্কিন দূতাবাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা

যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না: ট্রাম্প

যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে গুমের চেষ্টা, যেভাবে ধরা পড়ল আসামিরা

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

টানা সাত দিনের ঈদের ছুটি শুরু, ঘরমুখো মানুষের ভিড়

১৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’