ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

১৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১৭ মার্চ ২০২৬, ০৯:৩৯

আজ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ● ০৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ২৭ রমজান ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

৬৩৬ - রোমানদের পরাজয়ের পর মুসলমানরা বায়তুল মোকাদ্দাস জয় করে।

১০৯৭ - খৃষ্টানরা বায়তুল মোকাদ্দাস দখলের জন্য ক্রুসেডের যুদ্ধ শুরু করে।

১৭৬৯ - বাংলার তাঁত ও মসলিন শিল্প ধ্বংসের উদ্দেশ্যে ব্রিটিশ রাজের নির্দেশে বাংলার তাঁতিদের হাতের বুড়ো আঙ্গুল কাটা শুরু হয় ।

১৯৪৪ - মার্কিন বিমান বাহিনী ভিয়েনায় বোমাবর্ষণ করে।

১৯৪৮ - বৃটেন, ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ড এবং লুক্সেমবার্গের প্রতিনিধিরা বেলজিয়ামের রাজধানী ব্রুাসেলসে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে।

১৯৫৫ - ভারতে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইন্সটিটিউশন আইএসআই(ISI)মার্ক চালু করে।

১৯৭০ - সাঁইবাড়ি হত্যাকাণ্ড, পশ্চিমবঙ্গের বর্ধমানে সংঘটিত রাজনৈতিক হত্যাকাণ্ড।

১১৯০ - ইংল্যান্ডের ইয়র্কে ৫ শতাধিক ইহুদীকে গণহত্যা করা হয়।

১৯৯২ - দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ অবসানের জন্য শ্বেতাঙ্গ ভোটাররা সংস্কারের পক্ষে গণভোট দেয়।

১৯৯৪ - এল সালভাদরে গৃহযুদ্ধের খবর সংগ্রহ কালে ৪ জন ডাচ সংবাদিক নিহত হয়।

১৯৯৪ - মিশরে ৯ জন ইসলমা পন্থীর মৃত্যুদন্ড কার্যকর করা হয়।

১৯৯৬ - পাকিস্তানের লাহোরে ষষ্ঠ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে পরাজিত করে।

২০০০ - উগান্ডায় গীর্জায় অগ্নিকান্ডে ৫৩০ জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হয় এবং পরবতীতে আরো ৩৯৪টি মৃতদেহ উদ্ধার হয়।

২০০১ - চীনে বোমা বিস্ফোরণে ৪টি হোটেল বিধ্বস্ত হয়; এতে ১০৮ জন নিহত হয়।

২০০৪ - কসোভোতে সার্ব ও আলবেনীয়দের জাতীগত দাঙ্গায় ২২ জন নিহত এবং ৫০০ জন আহত হয়।

২০০৭ - ত্রিনিদাদ এবং টোবাগোর কুইন্স পার্ক ওভালে বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশ ভারতকে পরাজিত করে।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

৭৬৩ - হারুনুর রশিদ, আব্বাসিদ খলিফা।

১০৭৮ - আব্দুল কাদের জিলানী, ইসলাম ধর্মে অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ত্ব ও ধর্মপ্রচারক।

১৪৭৩ - চতুর্থ জেমস, স্কটল্যান্ডের রাজা।

১৮৩৪ - গোটলিব ডেইমলার, জার্মান মোটর গাড়ির পুরোধা।

১৮৫৬ - মিখাইল ভ্রুবেল, রাশিয়ান চিত্রশিল্পী।

১৮৭৩ - মার্গারেট বন্ডফিল্ড, ইংল্যান্ডের প্রথম মহিলা কেবিনেট মন্ত্রী।

১৮৮১ - ওয়াল্টার রুডলফ হেস, নোবেল পুরস্কার বিজয়ী সুইস শারীরবিজ্ঞানী।

১৯১২ - মনোহর আইচ, ভারতীয় বাঙালি বডি বিল্ডার।

১৯২০ -শেখ মুজিবুর রহমান, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি।

১৯৩৮ - রুডলফ নুরেয়েভ, রাশিয়ান বংশোদ্ভূত ফরাসি নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার।

১৯৪২ - সঙ্গীতশিল্পী পূরবী দত্ত,ভারতীয় বাঙালি নজরুলগীতি বিশেষজ্ঞা।

১৯৪৫ - এলিস রেজিনা, ব্রাজিলিয়ান গায়িকা।

১৯৫৫ - গ্যারি অ্যালান সিনিস, আমেরিকান অভিনেতা, পরিচালক ও খাদ প্লেয়ার।

১৯৬২ - কল্পনা চাওলা, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রকৌশলী ও মহাকাশচারী।

১৯৭৫ - পুনীত রাজকুমার, ভারতীয় অভিনেতা, গায়ক ও প্রযোজক

১৯৭৬ - আলভারো রেকোবা, সাবেক উরুগুয়ের ফুটবল।

১৯৮২ - স্টিভেন পিএনার, দক্ষিণ আফ্রিকান ফুটবলার।

১৯৮৩ - রাউল মেইরেলেস, পর্তুগিজ ফুটবলার।

১৯৮৬ - এডিন জেকো, বসনীয় ফুটবলার।

১৯৮৯ - শিনজি কাগওয়া, জাপানি ফুটবলার।

১৯৯০ - সাইনা নেহওয়াল, ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

০১৮০ - মার্কাস অরেলিয়াসের, রোমান সম্রাট।

১০৪০ - হ্যারল্ড হারেফোট, ইংরেজি রাজা।

১২৭২ - সম্রাট গো-সাগা জাপানের ৮৮ তম সম্রাট।

১৭৮২ - দানিয়েল বার্নুয়ি, ডাচ সুইস গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।

১৮৪৬ - ফ্রিডরিশ ভিলহেল্ম বেসেল, জার্মান জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ।

১৯৩৭ - অস্টিন চেম্বারলেইন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ।

১৯৫৬ - আইরিন জোলিও-কুরি, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ।

১৯৫৭ - রামোন ম্যাগসেসে, ফিলিপিনো জেনারেল, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।

১৯৮৩ - হ্যাল্ডান কেফার হার্টলাইন, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান শারীরবিজ্ঞানী।

১৯৯৩ - হেলেন হায়েজ, আমেরিকার অভিনেত্রী।

১৯৯৬ -

অনিল চট্টোপাধ্যায়, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

রেনে ক্লিমেন্ট, ফরাসি পরিচালক ও চিত্রনাট্যকার।

২০০৭ - জন বাকাস, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

২০১৫ - বব এপলইয়ার্ড, ইংরেজ ক্রিকেটার।

২০১৯ - চিন্ময় রায়, কৌতুক চলচ্চিত্র অভিনেতা।

২০২৫ - হরিমাধব মুখোপাধ্যায়, বাংলা থিয়েটারের নট, নাট্যকার, নাট্যনির্দেশক ও সংগঠক।

দিবস, ছুটি ও অন্যান্য :

শেখ মুজিবুর রহমানের জন্মদিন।

জাতীয় শিশু দিবস।

আমার বার্তা/এমই

১৬ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ১৬ মার্চ ২০২৬ ● ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ২৬ রমজান ১৪৪৭। আজকের

১৫ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ১৫ মার্চ ২০২৬ ● ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২৫ রমজান ১৪৪৭। আজকের

১৪ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ১৪ মার্চ ২০২৬ ● ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২৪ রমজান ১৪৪৭। আজকের

১৩ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ● ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ২৩ রমজান ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা

ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়, সময়মতো ছাড়ছে ট্রেন

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ: এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমীন

ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই গিনেস রেকর্ডবুকে মেক্সিকো

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

বাগদাদে মার্কিন দূতাবাসে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা

যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না: ট্রাম্প

যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে গুমের চেষ্টা, যেভাবে ধরা পড়ল আসামিরা

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলায় নিহত ৪০০

টানা সাত দিনের ঈদের ছুটি শুরু, ঘরমুখো মানুষের ভিড়

১৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি