ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা পৃথক হচ্ছে: এনবিআর চেয়ারম্যান

কাজী সামাদ
১৩ মার্চ ২০২৫, ১১:৫৬
আপডেট  : ১৩ মার্চ ২০২৫, ১২:১৯

ট্যাক্স পলিসি ও কর ব্যবস্থাপনায় ভিন্ন আইন করছে সরকার। মাহে রমজানে ঈদুল ফিতরের আগে এই আইন পাশ হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডর (এনবিআর) চেয়ারম্যান মো.আব্দুর রহমান খান। তিনি বলেন, ‘ঈদের আগে আইন পাশ হবে এবং জুলাই পরবর্তী সময়ে কার্যকর হবে।’

রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়কর আইন ২০২৩: সংস্কার ও প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভায় গতকাল বুধবার এসব কথা বলেন তিনি। বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেস) এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভায় সভাপত্বি করেন ব্যরিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান জিএম আবুল কালাম কায়কোবাদ, উপস্থিত ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেস) এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ মহিতুল হাসান সহ বিভিন্ন কর অঞ্চলের শীর্ষ কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।

চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ‘এখন আইনের খসড়া করেছি। দুটি বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। বাইরের এক্সপার্ট লোকও এখানে থাকবে। রাজস্ব ব্যবস্থাপনায় যারা অভিজ্ঞ, তারাই এখানে থাকবেন। এভাবেই আমরা ডিজাইন করেছি।’

রাজস্ব সেবার ‘ট্যাক্স সৈনিক’ সম্পর্কে তিনি বলেন, ‘আমদের মেধা নিয়ে কোন সমস্যা নেই। পরিবেশগত বিভিন্ন কারণে তারা কাজ করতে পারেনি। এখন থেকে তারা আরো ভালোভাবে কাজ করবেন। গর্হিত কাজ থেকে ট্যাক্স সৈনিকদের দুরে থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা কর অব্যহতির চেষ্টা করছি, এটা থেকে বের হতে হবে। তবে আমাদের আইন আছে কিন্তু এখানে সুশাসনের অভাব। সরকারি ইনসেনটিভ দিলেও এখানে বিনিয়োগ আসবে কিনা সন্দেহ রয়েছে।’

আইনের সংস্কার ও প্রেক্ষিত নিয়ে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড়ের সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ। তিনি বলেন, ‘কর নায্যতা আমাদের প্রতিষ্ঠা করা দরকার। প্রতিষ্ঠানের মুনাফা হিসেবে উৎসে কর নির্ধারণ করা হয়। এ বিষয়ে আলাদা আয়কর আইনের সংস্কার করা হচ্ছে’ বলেন তিনি।

নুতন করে রাজস্ব বিভাগের দুজন সদস্যকে পদায়ন করা বলে জানিয়েছে এনবিআর। নতুন সদস্যরা হলেন লুৎফুল ইসলাম ও খায়রুল ইসলাম।

আমার বার্তা/জেএইচ

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমলেও চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ

পাল্টা শুল্কের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি ব্যাপকভাবে কমেছে। দেশটিতে বাংলাদেশের রপ্তানিও উল্লেখযোগ্য

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা মূলধারার অর্থনীতির বাইরে আছে, তাদেরকে অর্থনীতির মূলধারায় নিয়ে

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

ক্রমবর্ধমান দ্রব্যমূল্য, জ্বালানি সংকট ও ব্যবসায়িক অনিশ্চয়তায় দেশের রেস্তোরাঁ খাতের সংকট নিরসনে এলপিজি সংকট সমাধান,

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

জ্বালানি সংকটের স্থায়ী সমাধান ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই খাতকে মুনাফাভোগী নয়, বরং সেবাখাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা দিবসে বাকৃবি শিক্ষার্থীদের আবেগে মায়ের ভালোবাসার গল্প

মাকে না বলা যতো কথা

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমলেও চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

শিগ‌গিরই ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা, নতুন হাইক‌মিশনার আসবেন জুনে

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো