ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

আগস্টে বাংলাদেশে আসছে না ভারত, সিরিজ পিছিয়ে গেল ১৩ মাস

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৫, ১৮:২৯
আপডেট  : ০৫ জুলাই ২০২৫, ১৮:৫১

চলতি বছরের আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে-এই হোয়াইট-বল সিরিজটি এক বছর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।

চলতি বছরের আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথা ছিল বাংলাদেশ ও ভারতের। তবে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে দুই দলের ব্যস্ততা ও প্রতিশ্রুতির কারণে বোর্ড দুটি পারস্পরিক আলোচনার মাধ্যমে সিরিজটি ১৩ মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিশ্রুতি এবং দুই দলের সময়সূচির সুবিধা বিবেচনা করে বোর্ড দুটি এই সিদ্ধান্তে পৌঁছেছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতকে বাংলাদেশে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

সফরের নতুন সময়সূচি ও ম্যাচের নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে বিসিবি। সিরিজের কাঠামো আগের মতোই থাকছে-তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক শীতলতায় সেই সফর অনিশ্চয়তায় পড়েছে। একাধিক সূত্রের বরাতে জানা গেছে, এই সিরিজ এ কারণেই স্থগিত হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, দিল্লির শীর্ষস্থানীয় সরকারি সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ সফর নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবুজ সংকেত পায়নি। মূলত ‘রাজনৈতিক কারণেই’ এই সফরে সায় দেয়নি ভারত সরকার।

আমার বার্তা/এমই

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সব ধরনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ। স্পেনের ফুটবল প্রশাসনের

দায়িত্ব পেয়ে প্রথমবার জ্যোতিদের সঙ্গে দেখা করলেন রাশনা

গত মঙ্গলবার তামিম ইকবালকে সভাপতি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এডহক কমিটি গঠন করেছে জাতীয়

ব্রাজিলের কাছে ৩ গোলে হারল আর্জেন্টিনা, ম্যাচ শেষে হাতাহাতি

যেকোনো পর্যায়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই বাড়তি উন্মাদনা তৈরি করে। লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে আজ (শনিবার)

কোনো পরিবর্তন ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

সীমিত ওভারের দুই ফরম্যাটে সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। সিরিজের প্রথম দুটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরোক্ষ আলোচনার পর এখন মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

৫ আগস্টের পর থেকেই ডিস্টার্ব করতেন যুবদল নেতা মঈন উদ্দিন: ডা. কামরুল

কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ

অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে: এ্যানি

মিরপুরে বিজয় রাকিন সিটিতে বাসিন্দাদের মানববন্ধন ও অনশনের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

দায়িত্ব পেয়ে প্রথমবার জ্যোতিদের সঙ্গে দেখা করলেন রাশনা

চিকিৎসকদের ওপর হামলা: ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৮৮৭৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে চাঁদাবাজদের ‘আনবায়াসড’ তালিকা হচ্ছে: র‌্যাব

ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস

অপরাধ করলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

সংরক্ষিত আসন: বিএনপির মনোনয়ন তুলতে গিয়ে তোপের মুখে কনকচাঁপা

হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন দাবি মার্কিন গোয়েন্দাদের

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন