ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

তুর্কমেনিস্তানকে ৭ গোলে ভাসিয়ে বাংলাদেশের তিনে তিন

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৫, ২১:১৭

বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান কাপ নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। এই ম্যাচে হারলেও বাংলাদেশের এশিয়া কাপ খেলায় কোনো বাধা ছিল না। তবে বাংলাদেশ ৭-০ গোলের বড় জয় নিয়েই এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ করেছে।

এশিয়ান কাপ বাছাইয়ে আট গ্রুপ রয়েছে। আট গ্রুপের আট চ্যাম্পিয়ন আগামী বছর এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ সি গ্রুপ থেকে তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তিন ম্যাচে বাংলাদেশ ১৬ গোল দিয়েছে তিন প্রতিপক্ষকে। পক্ষান্তরে বাংলাদেশের জালে শুধু মাত্র মিয়ানমার একবার বল পাঠিয়েছিল।

বিগত দুই এশিয়ান কাপ বাছাই ছিল বাংলাদেশের জন্য দুর্বিষহ। কোনো ম্যাচেই জিততে পারেনি। উল্টো অনেক গোল হজম করতে হয়েছে। টানা দুই বার সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ এবার এশিয়ান মঞ্চে জানান দিয়েছে তারা ফুটবলে অনেক উন্নতি করেছে। বিশেষ করে নিয়মিত এশিয়া কাপ খেলা স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে যেভাবে বাংলাদেশ জয় আদায় করেছে এটা অসাধারণ।

নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ আজ শেষ গ্রুপ ম্যাচ খেলেছে। মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে যায় পিটার বাটলারের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে আরো তিন গোল দিলে সিনিয়র নারী ফুটবল দলের আন্তর্জাতিক অঙ্গনে ডাবল ডিজিট গোল দেয়ার বিশেষ কৃত্তিত্ব অর্জন হতো। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানের জয়ের রেকর্ডও হতো।

৩ মিনিট থেকে বাংলাদেশের গোলযাত্রা শুরু হয়। স্বপ্না রানী বাংলাদেশকে প্রথম লিড এনে দেন। ৬ ও ১৩ মিনিটে জোড়া গোল করেন শামসুন্নাহার। ১৬-২০ মিনিটের মধ্যে বাংলাদেশ আরো তিন গোল পায়। ১৬ মিনিটে মনিকা, ১৭ মিনিটে ঋতুপর্ণা ও ২০ মিনিটে তহুরা খাতুন গোল করেন। এরপর প্রতিপক্ষ তুর্কমেনিস্তান খানিকক্ষণ স্বস্তি পায়। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে ঋতুপর্ণা আরেক গোল করলে ৭-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে বাংলাদেশ।

বাংলাদেশ নারী এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিল। সেই ম্যাচে প্রথমার্ধে ৫ গোল দিয়েছিল। আজ তৃতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই ৭ গোলে এগিয়েছিল বাংলাদেশ। তুর্কমেনিস্তান তাদের প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ৮ গোল হজম করেছিল।

বাংলাদেশ দল আগামীকাল বিকেলে মিয়ানমার থেকে রওনা হবে। মধ্যরাতে বাংলাদেশে পৌঁছাবে। বাফুফে গভীর রাতেই নারী ফুটবলারদের সম্মাননা জানানোর পরিকল্পনা করছে।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু