ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

টানা বৃষ্টিতে মাঠে পানি জমে পচে যাচ্ছে মরিচ গাছ

আমার বার্তা অনলাইন:
১৩ জুলাই ২০২৫, ১৩:১৯
আপডেট  : ১৩ জুলাই ২০২৫, ১৩:২৪

মাত্র দুই দিন আগেও কাঁচা মরিচ ছিল সহজলভ্য। আজ সেটি যেন রীতিমতো রত্নের মর্যাদা পাচ্ছে নওগাঁর বাজারে; বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকায়। অনেকটা আগুনে ঝলসানো মরিচের মতোই এর বাজারদর-দাম শুনেই চোখ জ্বলে উঠছে ক্রেতাদের।

শুক্রবার (১১ জুলাই) নওগাঁ শহরের পৌরসভা ও সিও অফিস সংলগ্ন বাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে মাঠে পানি জমে মরিচ গাছ পচে যাচ্ছে। অনেক কৃষকই মরিচ তুলতে পারছেন না, ফলে সরবরাহ কমে গেছে। আর এই সুযোগেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম।

এক সপ্তাহ আগেও যে কাঁচা মরিচ পাইকারিতে ১০-১৫ টাকা কেজিতে বিক্রি হতো, এখন তা ২০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরায় পৌঁছেছে ২৪০ টাকায়। ফলে বাজারে এসেই চোখ কপালে তুলেছেন ক্রেতারা।

সদর উপজেলার ক্রেতা তোফাজ্জল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গত সপ্তাহে মরিচ কিনেছি ৩০-৩৫ টাকায়, গতকালও ১২০ টাকায় নিয়েছি; আজ সেটা দ্বিগুণ। মরিচ আজ কিনতে হচ্ছে ২৪০ টাকায়। এভাবে বাড়তে থাকলে আগামীকাল ৩০০ পার হয়ে যাবে। মূলত বর্ষার অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে। বাজারে তেমন ঘাটতি নেই। নিয়মিত মনিটরিং থাকলে এমন হতো না।’

নওগাঁ কাঁচা বাজারের খুচরা বিক্রেতা সাহেব আলী বলেন, ‘ভোরে পাইকারি বাজার থেকে ২০০ টাকা কেজিতে কিনেছি। তাই বাধ্য হয়ে ২৪০ টাকায় বিক্রি করছি। গত সপ্তাহেই এই মরিচ বিক্রি করেছি ৩০-৪০ টাকায়। তবে বৃষ্টি কমলে হয়তো দাম কমতে পারে।’

এদিকে কৃষকরাও পড়েছেন বিপাকে। সদর উপজেলার বর্ষাইল গ্রামের কৃষক রুবেল হোসেন বলেন, ‘এক সপ্তাহ আগেও মরিচ বিক্রি করেছি ১০-১৫ টাকা কেজিতে। সেই দামে তো খরচই উঠত না। এখন বৃষ্টিতে জমি ডুবে গিয়েছে, গাছও পচে যাচ্ছে। মরিচ তোলাই যাচ্ছে না।’

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, চলতি বছর জেলায় ৯৬৫ হেক্টর জমিতে কাঁচা মরিচের চাষ হয়েছে। কিন্তু টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে ফলন বিপর্যস্ত। এর সরাসরি প্রভাব পড়ছে বাজারে।

আমার বার্তা/এল/এমই

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ ব্যবসায়ী-অর্থনীতিবিদদের

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তারা বলেন, বেসরকারি খাতকে

বাজেটে ব্যবসায়ীদের ওপর খড়গ নামবে না: বাণিজ্যমন্ত্রী

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও বড় লাফ 

ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালিতে নৌ অবরোধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী