ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

সংবাদ লেখার ক্ষেত্রে বস্তনিষ্ঠতা বজায় রাখার আহ্বান প্রধান বিচারপতির

আমার বার্তা অনলাইন:
৩০ জুলাই ২০২৫, ১৬:৪৪

আইন, বিচার ও সংবিধান বিষয়ে রিপোর্ট করার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, আইন, বিচার, সংবিধান নিয়ে রিপোর্ট করা জটিল এবং কঠিন বিষয়। এর জন্য সংবাদ কর্মীদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে প্রধান বিচারপতির দপ্তরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) প্রথম সুভ্যেনির ‘জাগরণ’এর মোড়ক উন্মোচন কালে তিনি এসব কথা বলেন।

মোড়ক উন্মোচন শেষে তিনি বলেন, বিচার বিভাগের প্রধানের দায়িত্ব নেওয়ার পর গত প্রায় এক বছরে দেশের সংবাদ মাধ্যমে বিচার বিভাগ নিয়ে যত খবর, প্রতিবেদন হয়েছে বস্তুনিষ্ঠতার প্রশ্নে কোন বিচ্যুতি আমার চোখে পড়েনি। তারপরও সংবাদ বা প্রতিবেদন বস্তুনিষ্ঠ করে প্রচার বা প্রকাশে একজন সংবাদকর্মীকে আরও সচেষ্ট থাকতে হবে।

সুপ্রিম কোর্টে খবর সংগ্রহকারী সংবাদকর্মীদের প্রশংসা করে প্রধান বিচারপতি বলেন, প্রায় প্রতিদিনই আমি খেয়াল করি সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যরা এজলাসে উপস্থিত থেকে খবর সংগ্রহ করছেন এবং দ্রুততার সঙ্গে তা প্রচার ও প্রকাশ করছেন। সংবাদকর্মীদের কাছে আমাদের প্রত্যাশা স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আপনারা আমাদের সহযোগী হবেন।

সামনের দিনগুলোতে বিচার বিভাগের সম্মান, মর্যাদা ও ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান বিচারপতি।

এ সময় এসআরএফের সভাপতি মাসউদুর রহমান বলেন, প্রকৃত ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় প্রধান বিচারপতি অনেক পদক্ষেপ নিয়েছেন। তার বেশিরভাগ পদক্ষেপ ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। তবে বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করা না গেলে তা অপূর্ণতা থেকে যাবে।

তিনি আরও বলেন, আমাদেরও চাওয়া বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপন হোক। এতে বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠায় আরও অনন্য ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন এসআরএফ সভাপতি।

এর আগে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধান বিচারপতির সঙ্গে সব সদস্যকে পরিচয় করিয়ে দেন এসআরএফের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম। আরও উপস্থিত ছিলেন- এসআরএফের সহ-সভাপতি কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, এসআরএফ যুগ্ম-সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম ফকির, দপ্তর সম্পাদক মো. মাঈনুল আহসান, কার্যনির্বাহী সদস্য মো. দিদারুল আলম, গোলাম রব্বানী, সৈয়দা সাবরিনা মজুমদারসহ এসআরএফের সদস্যরা।

আমার বার্তা/এমই

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশ

মান্নাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে চেম্বার আদালতের নির্দেশঋণ খেলাপিদের তালিকা থেকে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা

ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে চেম্বার আদালতে মান্না

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু