ই-পেপার শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং বাড়াতে আগ্রহ প্রকাশ

পোলিশ ব্র্যান্ড এলপিপি এস.এ.র সাথে বিজিএমইএ’র বৈঠক
আমার বার্তা অনলাইন:
০২ ডিসেম্বর ২০২৫, ১৮:২২

বিশ্বখ্যাত পোলিশ পোশাক ব্র্যান্ড এলপিপি এস.এ. (LPP S.A.) বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং আরও বৃদ্ধি করার গভীর আগ্রহ জানিয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিজিএমইএ’র উত্তরা কার্যালয়ে আয়োজিত বৈঠকে এলপিপি’র প্রকিউরমেন্ট ডিরেক্টর জোয়ানা সিকোরস্কা এ বিষয়ে তাদের ইতিবাচক অবস্থান তুলে ধরেন।

বৈঠকে বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক মো. হাসিব উদ্দিন, পরিচালক নাফিস-উদ-দৌলা এবং পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম।

এলপিপি এস.এ. প্রতিনিধিরা জানান, তারা বাংলাদেশ থেকে বিশেষভাবে আউটারওয়্যার, হেভি নীট, মেনস আন্ডারওয়্যার এবং জগার্সসহ বিভিন্ন পণ্যের সোর্সিং উল্লেখযোগ্যভাবে বাড়াতে আগ্রহী এবং এ ক্ষেত্রে বিজিএমইএ’র সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায়।

বৈঠকে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব, সাপ্লাই চেইনের স্থিতিশীলতা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বাংলাদেশের পোশাক শিল্পের সক্ষমতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এসএমই কারখানাগুলোকে আরএসসি’র আওতায় এনে সরাসরি রপ্তানির সুযোগ তৈরি করার বিষয়েও মতবিনিময় হয়।

বর্তমানে এলপিপি এস.এ. বাংলাদেশ থেকে বছরে প্রায় ৭৭০ মিলিয়ন ডলারের পোশাক সংগ্রহ করে এবং দেশটিকে তাদের বৃহত্তম সোর্সিং হাব হিসেবে বিবেচনা করে।

জোয়ানা সিকোরস্কা বলেন, “বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সোর্সিং হাব। আমরা এখানে আমাদের ব্যবসায়িক ভিত্তি আরও শক্তিশালী করতে আগ্রহী এবং সাপ্লাই চেইনে স্থিতিশীলতা বজায় রাখতে কাজ চালিয়ে যাব।” তিনি বাংলাদেশের পোশাক শিল্পে টেকসই উন্নয়ন ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এলপিপি এস.এ. একটি গুরুত্বপূর্ণ ক্রেতা। তাদের সোর্সিং বৃদ্ধি উভয় পক্ষের জন্যই লাভজনক হবে। বাংলাদেশি কারখানাগুলো সর্বোচ্চ মান ও কমপ্লায়েন্স বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বৈঠকের শেষে উভয়পক্ষই বাংলাদেশি সরবরাহকারীদের সঙ্গে এলপিপি এস.এ.’র দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক গড়ে তোলার বিষয়ে একমত পোষণ করে।

আমার বার্তা/এমই

৩০ টাকা কমলো ব্রয়লারের দাম, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ

বাজারে বেড়েছে ব্রয়লারসহ সব মুরগি এক লাফে কেজিপ্রতি ৩০ টাকা কমে ব্রয়লার মুরগি এখন বিক্রি

দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৩০-৩৫ টাকা

হঠাৎ করেই পেঁয়াজের বাজারে লেগেছে দামের তীব্র প্রতিযোগিতা। মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের

কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তি

বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন হয়ে পড়ায় ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবায় ভোগান্তিতে পড়েছেন বহু

পাটের মতো বস্ত্রখাত নিয়ে ভুল করতে চাই না: বাণিজ্য উপদেষ্টা

বস্ত্রখাত নিয়ে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার ফ্যাসিবাদকে সবচেয়ে বেশি সহায়তা করেছে ভারত : সাদিক কায়েম

৩০ টাকা কমলো ব্রয়লারের দাম, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ

ভূমিকম্প ঝুঁকি রোধে একাধিক সংস্থার দায়িত্ব রয়েছে : রাজউক চেয়ারম্যান

গবেষণা ও প্রশিক্ষণ সহযোগিতায় পেট্রোবাংলা ও বুয়েটের সমঝোতা স্মারক সই

ফুটবলের খেলা শুরুর আগেই লাল কার্ড

নদীর উপর নির্মিত প্রকল্প পরিবেশগত ক্ষতি ডেকে আনছে : উপদেষ্টা রিজওয়ানা

শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

ইসরায়েলি ‘দোসর’ ইয়াসের আবু সাবাব নিহত

অ-আরব দেশে নিজ নেতাদের ওপর হামলার শঙ্কা ফিলিস্তিনি গোষ্ঠীর

তরুণরা সবসময় ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে

আরাকান আর্মির হাতে আটক আরও ৬ বাংলাদেশি জেলে

আইএল টি-টোয়েন্টি খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৩, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

৫০তম বিসিএসে আবেদন শুরু, বিভিন্ন বিষয়ে নির্দেশনা পিএসসির

সীমান্তে ভারতীয় এক নারীর মরদেহ দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশি স্বজনরা

মালয়েশিয়ায় রেলিং ভেঙে নিচে পড়ে বাংলাদেশি কর্মীর মৃত্যু

গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্র

আন্দোলনকারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কাজে ফেরার নির্দেশ

বিপিএলে চট্টগ্রামের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হাবিবুল বাশার