ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

আজ দাম কমে দেশে যত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

আমার বার্তা অনলাইন:
১০ জানুয়ারি ২০২৬, ১৬:১৯

সবশেষ সমন্বয়ে দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ (শনিবার, ১০ জানুয়ারি) স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে নতুন দামে।

সবশেষ গত ৮ জানুয়ারি রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকায় বেচাকেনা হচ্ছে।

এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে সবশেষ চলতি বছরের ৫ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল গত ৬ জানুয়ারি থেকে।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ৪র্থ বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম ২ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দামের সঙ্গে গত ৮ জানুয়ারি কমানো হয়েছে রুপার দামও। সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৩৮৫ টাকা কমে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৫৪০ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ৩ দফা সমন্বয় করা হলো রুপার দাম। যেখানে দাম ১ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

আমার বার্তা/এল/এমই

সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সুসংবাদ, আজ থেকে চালু হচ্ছে নতুন পদ্ধতি

সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পেতে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে আজ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দামে বড় ধরনের উল্লম্ফনে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ

ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরত চেয়ে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাংকের লেনদেন স্বাভাবিক

বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তা

একদিকে নিত্যপণ্যের বাড়তি দাম, অন্যদিকে আয় না বাড়ার চাপ। এর মধ্যেই ভোক্তার খাদ্য ব্যয়ের তালিকায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজী নজরুলের জয়গান: সংস্কৃতি-সাহিত্যে বাংলাদেশ-রাশিয়া মেলবন্ধনের এক অনন্য সন্ধ্যা

শিল্পাঞ্চলে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হচ্ছে 

৫৭ শিক্ষার্থী পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড  

শুক্রবার জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সীরাতুন্নবী ফেস্টিভ্যাল 

এশিয়ান গেমসের আগে অধিনায়কের পদ ছাড়লেন জ্যোতি

লাইনে কাপড় পড়ে মেট্রোরেল বন্ধ, ৪০ মিনিট পর স্বাভাবিক

মৃত্যুর পর পুলক চ্যাটার্জির বকেয়া ১০ লাখ টাকা দিলো সমকাল

লোক দেখানো নাকি জনকল্যাণেই যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার যাত্রা

রাজধানীর যানজট নিরসনে এআই ট্রাফিক ব্যবহারের সিদ্ধান্ত

সিলেটে দুই মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

বাস চাপায় প্রাণ হারালেন মাদ্রাসাশিক্ষিকা, মহাসড়ক অবরোধ 

বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১১৫৩ কোটি টাকার প্রকল্প

তুরস্ক ঘুরতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী

চলে গেলেন মেখল মাদরাসার মুহতামিম উসমান ফয়েজী 

আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ

‘তোমরা মারো না কেন, মারো’, সাদ্দামকে বলেছিলেন কাদের

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

কী পরিমাণ সম্পত্তি কাদের নাছিম আরাফাত ও নিখিলের, মূল্য কত

শেখ হাসিনা-কাদেরসহ অন্যদের হস্তান্তর করলে ভারতের সাথে সম্পর্ক সহজ হবে: তথ্য উপদেষ্টা