ই-পেপার বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

খালেদা জিয়ার শাসনামলে পোশাক রপ্তানি এক বিলিয়ন ডলার মাইলফলক স্পর্শ করে

আমার বার্তা অনলাইন:
১২ জানুয়ারি ২০২৬, ১৯:২২

খালেদা জিয়ার শাসন আমলে বাংলাদেশ পোশাক রপ্তানিতে প্রথমবারের মতো এক বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান।

তিনি বলেছেন, নব্বইয়ের দশকের শুরুতে যখন এই শিল্প শৈশবকাল পার করছিল, তখন বেগম খালেদা জিয়া বড় বড় সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে আমাদের পথচলা সহজ করে দিয়েছিলেন।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটোরিয়ামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শোকসভায় সেলিম রহমান বলেন, খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি ছিলেন আমাদের পোশাক শিল্পের সত্যিকারের বন্ধু। তার সরকারের সময়কালে পোশাক রপ্তানি প্রথমবারের মতো এক বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে।

সেলিম রহমান আরও বলেন, ২০০৪ সালে কোটা প্রথা বিলুপ্তির সংকটময় সময়ে খালেদা জিয়া জাতীয় কো-অর্ডিনেশন কমিটি গঠন করে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, যার ফলে আমাদের শিল্প আজ বিশ্ববাজারে শক্তিশালী অবস্থানে রয়েছে। মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন, ব্যবসা পরিচালনা ব্যয় কমানো, ব্যবসা সহজীকরণ এবং নারী শিক্ষায় উপবৃত্তি চালুর মাধ্যমে তিনি এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজিএমইএ-এর পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী। শোকসভায় খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর ভিত্তি করে একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আমার বার্তা/এমই

বাংলাদেশে এক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব সৌদি আরবের

বাংলাদেশের বিভিন্ন খাতে এক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব দিয়েছে সৌদি আরব। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায়

বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো বাড়লো তেলের দাম

ইরানের সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন বাহিনীর নতুন করে চালানো হামলার জেরে মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়া

বাংলাদেশের ট্রাভেল শিল্পের দূরদর্শী উদ্যোক্তাঃ তাহসিন আরবিদ হোসাইন

তারুণ্যের উদ্দামতা নিয়ে যারা দেশের ব্যবসা - বাণিজ্য অঙ্গনে পদচারণা করছেন তাদের অন্যতম তাহসিন আরবিদ

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দেশের সামগ্রিক রপ্তানি হ্রাসের চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে ঈর্ষণীয় সাফল্য অর্জন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধর্মের মানুষের উন্নয়নেই কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

অনলাইন জুয়ার ‘গডফাদার’ গ্রেপ্তার, প্রতিদিন ৫ কোটি টাকা লেনদেনের অভিযোগ

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৭৪: স্বাস্থ্য অধিদপ্তর

জিয়াউর রহমানকে গুলি করেন মেজর মোজাফফর, ভারতে ছিলেন আত্মগোপনে

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান, কোচিং প্যানেলে বাড়াবেন নারী সদস্য

ফ্যাসিস্ট হামিদ শক্তির বিরুদ্ধে ফাইট করে গেছে জাহাঙ্গীর: ফজলুর রহমান

বাঁশখালীতে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, ৬৭৬ বন্যার্ত পেলেন বিনামূল্যে চিকিৎসা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের, লক্ষ্মীপুরে শোকের মাতম

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করলো জার্মানি

আবু সাঈদরা প্রতিদিন জন্ম নেন না, যুগে একজনই আসেন: প্রতিমন্ত্রী ফরহাদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটক

হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগায়: চসিক মেয়র

আল্লাহর কসম জীবন দিব কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দিব না: জামায়াত আমির

রায়পুরায় একসঙ্গে নদীতে গোসল করতে নেমে ৪ শিক্ষার্থীর মৃত্যু

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

দুর্নীতিমুক্ত বাংলাদেশ: উন্নত রাষ্ট্র গঠনের প্রথম শর্ত

বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গা নিহত

বাংলাদেশকে হারিয়েও সন্তুষ্ট নয় জিম্বাবুয়ে

আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়