ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

ইলিয়াসকে গুম ও হত্যা: বিমান বাহিনীর হেফাজতে উইং কমান্ডার সাইফুর

আমার বার্তা অনলাইন:
২৮ জুলাই ২০২৬, ১৩:৫১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে গুম ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে বিমান বাহিনীর যথাযথ কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের খান এ বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের খান লেখেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে বলপূর্বক অপহরণ (গুম) ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে বিমান বাহিনীর যথাযথ কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে।”

তিনি আরও লেখেন, “গত ২১ জুন ২০২৬ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম ও খুনের ঘটনায় এই বিমান বাহিনীর কর্মকর্তার জড়িত থাকার বিষয়টি উঠে আসে।”

সবশেষে জুলকারনাইন সায়ের লেখেন, “উইং কমান্ডার মো. সাইফুর রহমান (তৎকালীন স্কোয়াড্রন লিডার) সে সময় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ইন্টেলিজেন্স উইংয়ে কর্মরত ছিলেন। উল্লেখ্য, উইং কমান্ডার সাইফুর বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের মেয়ের জামাতা। বিমান বাহিনী কর্তৃপক্ষের বরাতে তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, দেশের প্রচলিত আইনে তাঁর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রসঙ্গত, ২০১২ সালে রাত দেড়টায় রাজধানী ঢাকার বনানী ২ নম্বর সড়কের সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য এবং দলটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে তার গাড়িচালকসহ ঢাকার বনানী থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে। পরে তাকে আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্টদের নির্দেশে হত্যা করা হয়।

এর আগে, ১৯৯৯ সালে ভারত সরকার মণিপুর রাজ্যের সিপুইকাউন (টিপাইমুখ) এলাকায় বারাক নদীর উপর টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রস্তাব করে। এরপর ২০০৯ সালে ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধের প্রথম আঘাত বাংলাদেশের উত্তর-পূর্বে বৃহত্তর সিলেট অঞ্চলের ওপর পড়বে বলেই আশঙ্কা করে, সেখানকার জনগণ উদ্বেগ প্রকাশ করে সিলেটে স্থানীয়ভাবে আন্দোলন গড়ে উঠে। ঢাকা থেকে বিভিন্ন সংগঠন সেখানে গিয়ে লংমার্চের মতো বড়ধরনের কর্মসূচি পালন করে। এছাড়াও সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ তিন দিন ধরে লংমার্চ করে। বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীও সেখানে লংমার্চ, নৌমার্চ ছাড়াও অনশনের মতো কর্মসূচি পালন করেছে। টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে সিলেটে আন্দোলনের অন্যতম সংগঠক এবং এর কট্টর সমালোচক ছিলেন ইলিয়াস আলী।

আমার বার্তা/এমই

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই

স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে বহিষ্কারের পর তার

শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে

শাপলা চত্বরে সংঘটিত ঘটনার ভালো বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনগণের স্বার্থে পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা

দেশের বাজারে বিক্রি হওয়া অধিকাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে সরকার জনগণের স্বার্থে পদক্ষেপ নেবে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ড. আসাদুজ্জামান সরকার

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর

স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি

রাকসু জিএস ও শিবির নেতাদের মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার, ছাত্রদলের নিন্দা

ইলিয়াসকে গুম ও হত্যা: বিমান বাহিনীর হেফাজতে উইং কমান্ডার সাইফুর

শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনগণের স্বার্থে পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা

তাহিরপুরের প্রত্যন্ত এলাকায় স্কুলে পড়িয়ে প্রশংসায় ভাসছেন ববি হাজ্জাজ

রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা, লাভজনক করার আশা সরকারের

আজ থেকে ২ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

সরোয়ার আলমগীর নিয়ে রায় স্থগিত চেয়ে আবেদনের ওপর আদেশ বুধবার

শুধু আইন বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়: মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন সাময়িক স্থগিত

যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজেকে গড়ো শক্তভাবে, তাহলে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ