ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

শুধু আইন বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়: মির্জা ফখরুল

আমার বার্তা অনলাইন:
২৮ জুলাই ২০২৬, ১২:৩৬

মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ বা শাস্তি যথেষ্ট নয়। এ জন্য সমাজের সব মানুষের অংশগ্রহণে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সকলকে সম্পৃক্ত করে আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন—সবাইকে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। এটি ছাড়া বিকল্প কোনো পথ নেই।

তিনি বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। আমরা যে পদক্ষেপগুলো নিতে চাই, সেগুলোর মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা করছি। মাদক একটি খারাপ জিনিস—এ বিষয়ে সবাইকে ইতিবাচক প্রচার চালাতে হবে।

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

এসময় জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কমকর্তারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে

শাপলা চত্বরে সংঘটিত ঘটনার ভালো বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনগণের স্বার্থে পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা

দেশের বাজারে বিক্রি হওয়া অধিকাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে সরকার জনগণের স্বার্থে পদক্ষেপ নেবে বলে

রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা, লাভজনক করার আশা সরকারের

বাংলাদেশ রেলওয়ের আয় উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে এবং ভবিষ্যতে এটিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য

আজ থেকে ২ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লার বিভিন্ন এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: জনগণের স্বার্থে পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা

তাহিরপুরের প্রত্যন্ত এলাকায় স্কুলে পড়িয়ে প্রশংসায় ভাসছেন ববি হাজ্জাজ

রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা, লাভজনক করার আশা সরকারের

আজ থেকে ২ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

সরোয়ার আলমগীর নিয়ে রায় স্থগিত চেয়ে আবেদনের ওপর আদেশ বুধবার

শুধু আইন বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়: মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন সাময়িক স্থগিত

যুগ্মসচিব পর্যায়ের ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজেকে গড়ো শক্তভাবে, তাহলে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ

জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু: আফরোজা খানম

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে দুই সপ্তাহ লাগতে পারে: জ্বালানি মন্ত্রী

কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩ জন

অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিল সরকার

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী