ই-পেপার রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

লঘুদণ্ড দিয়ে এনবিআর কর্মকর্তা সেহেলার বরখাস্ত আদেশ প্রত্যাহার

‌‌আমার বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৮

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকার মূল বেতন দুই ধাপ অবনমিত করা হয়েছে। একই সঙ্গে তার সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে।

এনবিআর সংস্কার আন্দোলনে অংশ নিতে কর্মচারীদের দাপ্তরিক দায়িত্ব বাদ দিয়ে রাজস্ব ভবনে আসতে বাধ্য করতে সংগঠকের ভূমিকা পালনের অভিযোগে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্প্রতি এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। রোববার (১ ফেব্রুয়ারি) এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

২০২৫ সালের ১৮ আগস্ট এক আদেশে এনবিআরের কাস্টমস বিভাগের ওই অতিরিক্ত কমিশনারসহ চার কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। যেখানে এনবিআর সংস্কার আন্দোলনের কর্মসূচি পালন ও দেশের রাজস্বকার্যক্রম বাধাগ্রস্ত করার অভিযোগ আনা হয়।

এনবিআর আদেশ সূত্রে জানা, অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, ঢাকায় কর্মরত থাকাকালে গত ২১ মে ২০২৫ তারিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে একাধিক বার্তা দিয়ে এনবিআরের আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ করে নির্দিষ্ট কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। ওই বার্তায় ঢাকাস্থ কর্মকর্তাদের রাজস্ব ভবনে উপস্থিত থাকা এবং ঢাকার বাইরে কর্মরত কর্মকর্তাদের নিজ নিজ কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়।

এনবিআরের ভাষ্য অনুযায়ী, এসব বার্তার মাধ্যমে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক দায়িত্ব পরিত্যাগে উদ্বুদ্ধ করেন এবং সংগঠকের ভূমিকা পালন করেন। এতে দেশের রাজস্ব আহরণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ ঘটনায় কর্তৃপক্ষ মনে করে, তার এ ধরনের কার্যকলাপ সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯-এর ৩০এ বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং একই বিধিমালার ৩২ বিধি অনুযায়ী অসদাচরণের শামিল। পাশাপাশি এটি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারায় বর্ণিত ‘অসদাচরণ’ হিসেবে বিবেচিত হয়।

অভিযোগের পর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে কৈফিয়ত তলব করা হয়। কৈফিয়তের জবাব দাখিল ও ব্যক্তিগত শুনানির আবেদনের পর গত ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, সেহেলা সিদ্দিকার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তার কর্মকাণ্ড সরকারি চাকরির শৃঙ্খলার পরিপন্থি এবং সংশ্লিষ্ট বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। সব নথি ও প্রতিবেদন পর্যালোচনা শেষে কর্তৃপক্ষ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৪(২)(ঘ) বিধি অনুযায়ী শাস্তি হিসেবে তার বেতন গ্রেড দুই ধাপ অবনমিত করার সিদ্ধান্ত নেয়। ফলে তার বর্তমান মূল বেতন ৭১ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৬৫ হাজার ৮২০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই আদেশে তার সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার করা হলো।

দুর্বল ব্যাংকগুলোকে তহবিল দিতে কড়াকড়ি আইএমএফের

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশে দুর্বল ব্যাংকগুলোকে অনিরাপদ তারল্য দেওয়ার বিষয়ে সতর্ক করেছে। এর পাশাপাশি

ফেব্রুয়ারি মাসের জন্য ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম

বাণিজ্য মেলায় ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ, বিক্রি ৩৯৩ কোটি

এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪.২৬ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। মাসব্যাপী এ মেলায়

বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন, দুইদিনে কমলো ৮০ হাজার টাকা

আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বমুখী থাকার পর হঠাৎ স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। একদিনেই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা ডিফিকাল্ট কাজ

তফসিল ঘোষণার পর থেকে সেনাবাহিনীর অভিযানে আটক ১৭৭৪ জন

দীর্ঘ যুদ্ধ নয়, ইরানে দ্রুত সময়ের হামলার পরিকল্পনা ট্রাম্পের

নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের বক্তব্য নিয়ে যা বললেন উপদেষ্টা

লঘুদণ্ড দিয়ে এনবিআর কর্মকর্তা সেহেলার বরখাস্ত আদেশ প্রত্যাহার

একটি দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে: মির্জা ফখরুল

আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ে বিশেষ একটি দল জড়িত: মাহবুব জুবায়ের

ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্বল ব্যাংকগুলোকে তহবিল দিতে কড়াকড়ি আইএমএফের

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাবিতে ভাষা পদযাত্রা

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের নির্বাচনে বাধা নেই

জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক

দ্বিতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

ভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপ থাকবে কঠোর নজরদারিতে: ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত

ঘাটাইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারণায় মুখর ব্রাহ্মণশাসন বাজার

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত