ই-পেপার রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা ডিফিকাল্ট কাজ

‌‌আমার বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৪

দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন কাজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

তিনি বলেন, ‘আপনারা সবসময় বলেন, আইনশৃঙ্খলা কন্ট্রোল করি না। দেখেন এখানে আপনারা কয়জন সাংবাদিক, এই কয়জনের কথা বলাটা বন্ধ করতে অনেক সময় লেগে যায়। তো দেশের ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা অনেক ডিফিকাল্ট কাজ।’

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভালো প্রস্তুতি রয়েছে। তাদের প্রস্তুতি মতো কাজ এগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসবমুখর এবং একেবারে ফেয়ার। এখানে কোনো ধরনের অসুবিধা হবে না।

ফেসবুকসহ সামাজিক মাধ্যমে বর্তমানে যে মাত্রার স্বাধীনতা দেখা যাচ্ছে, বিগত আমলে তা ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফেসবুক বা ইন্টারনেট বন্ধ করা এখন আর গ্রহণযোগ্য নয়। কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাই স্বাধীনভাবে লিখবেন, মত প্রকাশ করবেন। আগে সাংবাদিকেরাও নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন— স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে প্রশ্ন করার সাহস পেতেন না। এখন সেই পরিবেশ বদলে গেছে।

তিনি আরও বলেন, চট্টগ্রামে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তফসিল ঘোষণার পর থেকে সেনাবাহিনীর অভিযানে আটক ১৭৭৪ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে সর্বমোট ১৭৭৪ জনকে আটক

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের বক্তব্য নিয়ে যা বললেন উপদেষ্টা

বাংলাদেশের অভ‌্যন্তরীণ বিষয়ে বি‌দে‌শি কূটনী‌তিকদের কথা বলার পেছনে সমাজের বড় একটা অং‌শের দায় দেখছেন অন্তর্বর্তী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাবিতে ভাষা পদযাত্রা

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে বর্ণাঢ্য পদযাত্রায়

ভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপ থাকবে কঠোর নজরদারিতে: ইসি সানাউল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটগ্রহণে কোনো ধরনের কারচুপির সুযোগ থাকবে না
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনসিসির ক্যাডেটদের নির্বাচন দায়িত্বে না রাখার দাবি বিএনপির

১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা ডিফিকাল্ট কাজ

তফসিল ঘোষণার পর থেকে সেনাবাহিনীর অভিযানে আটক ১৭৭৪ জন

দীর্ঘ যুদ্ধ নয়, ইরানে দ্রুত সময়ের হামলার পরিকল্পনা ট্রাম্পের

নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের বক্তব্য নিয়ে যা বললেন উপদেষ্টা

লঘুদণ্ড দিয়ে এনবিআর কর্মকর্তা সেহেলার বরখাস্ত আদেশ প্রত্যাহার

একটি দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে: মির্জা ফখরুল

আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ে বিশেষ একটি দল জড়িত: মাহবুব জুবায়ের

ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্বল ব্যাংকগুলোকে তহবিল দিতে কড়াকড়ি আইএমএফের

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাবিতে ভাষা পদযাত্রা

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের নির্বাচনে বাধা নেই

জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক

দ্বিতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

ভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপ থাকবে কঠোর নজরদারিতে: ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত

ঘাটাইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারণায় মুখর ব্রাহ্মণশাসন বাজার