ই-পেপার শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

আইডিআরএ'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মীর নাদিয়া নিভিন

জ. ই. বুলবুল :
১৯ জুন ২০২৬, ০৯:৩৭
আপডেট  : ১৯ জুন ২০২৬, ০৯:৫০

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর আইডিআরএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত এক পরিচিতি সভায় তিনি দেশের বীমা খাতের আধুনিকায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় মীর নাদিয়া নিভিন বলেন, দেশের বীমা খাতকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে প্রচলিত পরিপালন-ভিত্তিক তদারকি ব্যবস্থা থেকে ধীরে ধীরে ঝুঁকি-ভিত্তিক তদারকি ব্যবস্থায় উত্তরণ প্রয়োজন। এর মাধ্যমে বীমা কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহক স্বার্থ সুরক্ষার বিষয়গুলো আরও কার্যকরভাবে মূল্যায়ন ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

তিনি বলেন, “একটি প্রতিষ্ঠানের সার্বিক সফলতা এবং একটি খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য সুস্পষ্ট ও বাস্তবসম্মত ভিশন অপরিহার্য। সেই ভিশন বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থা, বীমা কোম্পানি এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

নতুন চেয়ারম্যান আরও বলেন, বীমা খাতের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি এবং শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর দাবি নিষ্পত্তি, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আধুনিক নিয়ন্ত্রণ ও তদারকি কাঠামো গড়ে তোলার বিকল্প নেই। তিনি জানান, এসব লক্ষ্য অর্জনে আইডিআরএ আন্তর্জাতিক মানদণ্ডসম্মত এবং প্রযুক্তিনির্ভর নিয়ন্ত্রক কাঠামো উন্নয়নে কাজ করবে।

পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিব নাজমা মোবারেক। এছাড়া এফআইডির অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, আইডিআরএর সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন। আইডিআরএর সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে সাড়ে ১২ হাজার কোটি টাকা

বাংলাদেশি ব্যক্তি ও ব্যাংকগুলোর সুইস ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ ২০২৫ সালে ৪১% বেড়ে দাঁড়িয়েছে ৮৩৪

ভবিষ্যতে করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করা হবে: অর্থ উপদেষ্টা

ভবিষ্যতে করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ

রিজার্ভ চুরিতে অভিযুক্ত ১০ বাংলাদেশিকে গ্রেপ্তারের প্রস্তুতি সিআইডির

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় খসড়া অভিযোগপত্রে নাম থাকা বাংলাদেশি ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে

নিট রিজার্ভ বেড়ে ফের ৩১ বিলিয়ন ডলার পার, মোট রিজার্ভ ৩৫.৮০ বিলিয়ন

দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়ে ৩১ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। আন্তর্জাতিক মুদ্রা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে গোলবন্যা, ছুটির দিনে ছদ্মেবেশে নিউইয়র্কের ট্যুরিস্ট হালান্ড!

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই ভোজিনহার মা

আইডিআরএ'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মীর নাদিয়া নিভিন

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

পাগলাটে ম্যাচে কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার ইতিহাসগড়া জয়

ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে সাড়ে ১২ হাজার কোটি টাকা

পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্ক, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভবিষ্যতে করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করা হবে: অর্থ উপদেষ্টা

বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য বা সিন্ডিকেট জড়িত থাকলে কঠোর ব্যবস্থা

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

জুলাই থেকেই কার্যকর নতুন বেতন কাঠামো, চূড়ান্ত হয়নি বাস্তবায়ন কৌশল

১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত

প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৪ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রিজার্ভ চুরিতে অভিযুক্ত ১০ বাংলাদেশিকে গ্রেপ্তারের প্রস্তুতি সিআইডির