ই-পেপার শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

মাঠে গোলবন্যা, ছুটির দিনে ছদ্মেবেশে নিউইয়র্কের ট্যুরিস্ট হালান্ড!

আমার বার্তা অনলাইন:
১৯ জুন ২০২৬, ০৯:৫২

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ইরাকের রক্ষণভাগ চূর্ণ করে জোড়া গোল দিয়েছেন। ফুটবল বিশ্ব যখন তার অভিষেকেই এমন রাজকীয় পারফর্ম্যান্সে কাঁপছে, ঠিক তখনই একবারে ছদ্মবেশে নিউইয়র্কের রাস্তায় সাধারণ ট্যুরিস্ট হয়ে ঘুরে বেড়ালেন নরওয়ের গোলমেশিন আর্লিং ব্রট হালান্ড!

বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝে কোচ স্তালে সলবাকেনের দেওয়া ছুটির দিনটি বান্ধবী ইসাবেল হগসেং জোহানসেনকে নিয়ে বেশ উপভোগ করেছেন ২৫ বছর বয়সী এই ম্যানসিটি স্ট্রাইকার।

মাঠে হালান্ডকে চেনার সবচেয়ে বড় উপায় হলো তার সেই বিখ্যাত সোনালী লম্বা চুল, যা সাধারণত খেলার সময় খোঁপা করা থাকে। কিন্তু নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার এবং ঐতিহ্যবাহী রেস্তোরাঁ কাটস ডেলির সামনে যখন হালান্ড দাঁড়ান, তখন তার মাথায় ছিল একটি হালকা রঙের বেসবল ক্যাপ এবং চোখে কালো সানগ্লাস।

সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাটে নিজের ছবি পোস্ট করে হালান্ড মজার ছলে লিখেছেন, ‘সত্যি বলতে, মাথার চুলগুলো লুকিয়ে রাখাটাই সবচেয়ে বেশি কাজে দিয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে এই সাধারণ ছদ্মবেশের কারণেই টাইমস স্কয়ারের মতো জনাকীর্ণ জায়গায় পাশে দাঁড়িয়ে ছবি তুললেও নিউইয়র্কবাসী টেরই পায়নি যে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম শীর্ষ তারকা তাদের মাঝে ঘুরে বেড়াচ্ছেন!

দীর্ঘ ২৬ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। আগামী ২২ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শক্তিশালী সেনেগালের মুখোমুখি হবে তারা।

সেনেগালের বিপক্ষে মাঠে নামার আগে মানসিক চাপ কমাতে দুদিনের ছুটি দিয়েছেন নরওয়েজিয়ান কোচ স্তালে সলবাকেন। শিষ্যদের এমন ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ানো নিয়ে কোচ বলেন, ‘সবারই একটা ছোট বিরতির প্রয়োজন আছে। মাথাটা একটু হালকা করা এবং আমার ও দলের বাকিদের থেকে কয়েকটা দিন দূরে থেকে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোটা ছেলেদের জন্য দারুণ কাজে দেবে।’

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই ভোজিনহার মা

স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বিশ্বজুড়ে পরিচিত নাম জোসিমার দিয়াস ভোজিনহা। বিশ্বকাপের অন্যতম ফেভারিটদের গোলশূন্য

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিয়েছিল মেক্সিকো। আর দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা

পাগলাটে ম্যাচে কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার ইতিহাসগড়া জয়

যেন কিছুতেই ক্ষুধা মিটছিল না কানাডার। বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পাওয়ার লক্ষ্যে নেমে কাতারকে নিয়ে

দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডারকে বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার খেসারত ভালোভাবেই দিতে হচ্ছে থেম্বা জোয়ানেকে। দক্ষিণ আফ্রিকার এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় আসেনি: ইইউ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধস

রায়পুরায় সংঘর্ষ: মেঘনা নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩

এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

মাঠে গোলবন্যা, ছুটির দিনে ছদ্মেবেশে নিউইয়র্কের ট্যুরিস্ট হালান্ড!

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই ভোজিনহার মা

আইডিআরএ'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মীর নাদিয়া নিভিন

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

পাগলাটে ম্যাচে কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার ইতিহাসগড়া জয়

ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়ে সাড়ে ১২ হাজার কোটি টাকা

পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্ক, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভবিষ্যতে করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করা হবে: অর্থ উপদেষ্টা

বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্য বা সিন্ডিকেট জড়িত থাকলে কঠোর ব্যবস্থা

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী