ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

৬ টেক্সটাইল মিলে অভিযান, ২৬৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য

আমার বার্তা অনলাইন:
১১ নভেম্বর ২০২৬, ১১:৫০

নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা সুতা, কাপড় তৈরির কাঁচামাল ও রাসায়নিক পদার্থ (কেমিক্যাল) কারখানায় ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করার অভিযোগে এসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানিয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালায় সিআইআইডির একাধিক দল।

এসময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরাও সহযোগিতা করেন। অভিযানে প্রতিষ্ঠানগুলোর গুদামে থাকা সুতা, কাপড় ও কেমিক্যালের পরিমাণের সঙ্গে কাস্টমসের অনলাইন হিসাবের তথ্যের বড় ধরনের গরমিল পাওয়া যায়। পরে আমদানির তথ্য ও অন্যান্য নথি যাচাই করে প্রাথমিকভাবে বিপুল পরিমাণ শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া যায়।

যেসব প্রতিষ্ঠানে রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে–

১. সিম ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জ: প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা।

২. জাহিন নিটওয়্যার্স লিমিটেড, বন্দর: প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা।

৩. সানজানা ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জ: প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা।

৪. বোনাফাইড নিটিং মিলস লিমিটেড, আড়াইহাজার: প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা।

৫. জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড, বন্দর: প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকা।

৬. মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, রূপগঞ্জ: প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা।

বন্ড সুবিধার আওতায় রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট শর্তে শুল্ক-কর ছাড়াই কাঁচামাল আমদানি করতে পারে। এসব কাঁচামাল কারখানায় উৎপাদনের কাজে ব্যবহার করার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, ছয়টি প্রতিষ্ঠান আমদানি করা কাঁচামালের একটি অংশ কারখানায় ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করেছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা বিভাগ।

কর্মকর্তারা জানান, অভিযানের সময় কোনো কোনো প্রতিষ্ঠানে হিসাবের তুলনায় কাঁচামাল কম পাওয়া গেছে। আবার কিছু প্রতিষ্ঠানে হিসাবের চেয়ে বেশি কাঁচামাল মজুত ছিল। এসব অসংগতি বন্ড সুবিধার অপব্যবহারের সন্দেহ তৈরি করেছে।

চলছে নথিপত্র যাচাই : অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোর আমদানি, উৎপাদন, মজুত ও কাঁচামাল ব্যবহারের বিভিন্ন নথি জব্দ করা হয়েছে। বর্তমানে এসব নথি যাচাই-বাছাই করা হচ্ছে।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, প্রাথমিক হিসাবে ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার বেশি রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে। তবে চূড়ান্ত তদন্ত শেষে এই টাকার পরিমাণ কম-বেশি হতে পারে।

তারা আরও জানান, বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকি বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

খেলাপি ঋণ ৩২.৭৮ শতাংশ, ক্ষতি সামাল দেওয়ার মূলধনও নেই ব্যাংকের

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশে। অর্থাৎ ব্যাংক খাতের

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম, ৫ দফায় কমেছে ১২০৭১ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি

আমদানি ব্যয় বাড়ছে, চার মাসে এলসি খোলা বেড়েছে ২৫ শতাংশ

বিশ্ববাজারে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় আমদানি ব্যয় বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর)

শীতের সবজিতে ভরপুর বাজার, তবুও পুরোপুরি ফেরেনি স্বস্তি

শীতের সবজিতে ধীরে ধীরে ভরে উঠছে রাজধানীর বাজার। বাড়ছে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও নতুন আলুর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ধাপ্পাবাজি বললেন আইজেনকোট

অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেল ট্যাংকারে আগুন

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য