ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নেওয়াই শিক্ষকতার আসল সার্থকতা

আমার বার্তা অনলাইন:
০৬ জানুয়ারি ২০২৬, ১৯:৪২
আপডেট  : ০৬ জানুয়ারি ২০২৬, ১৯:৪৪
বক্তব্য দিচ্ছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বলেছেন, ‘শিক্ষাদানের প্রকৃত সাফল্য কেবল মেধাবীদের এগিয়ে নেওয়ার মধ্যেই নয়। বরং যারা পিছিয়ে আছে, তাদের শেখার প্রক্রিয়ায় সম্পৃক্ত করে সামনে নিয়ে আসাই একজন শিক্ষকের আসল সার্থকতা।’

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের চার মাসব্যাপী ২০৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক সি. আর. আবরার বলেন, ‘কোনো শিক্ষার্থী পিছিয়ে থাকলে তাকে দুর্বল বা খারাপ ছাত্র হিসেবে চিহ্নিত করা ভুল দৃষ্টিভঙ্গি। এটি বরং শিক্ষকের জন্য একটি চ্যালেঞ্জ যে, তিনি তাকে কেন বোঝাতে পারছেন না। তিনি ক্লাসের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের পরিবর্তে যারা পড়াশোনায় তুলনামূলক দুর্বল বা পিছিয়ে আছে, তাদের প্রতি অধিকতর সহানুভূতিশীল হওয়ার এবং পাঠদানে নিবিড়ভাবে সম্পৃক্ত করার পরামর্শ দেন।’

শিক্ষকতাকে কেবল একটি সাধারণ চাকরি হিসেবে না দেখার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এটি একটি আজীবন পালনীয় মহান দায়িত্ব।’

তিনি বলেন, ‘সরকারি চাকরির সুযোগ-সুবিধা ও শিক্ষকতার মহান আনন্দ— এই দুইয়ের সমন্বয়ে শিক্ষকদের দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

নৈতিকতা ও আত্মমর্যাদার ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, ‘শিক্ষকতার সম্মান আপনা-আপনি পাওয়া যায় না, এটি নিজের আচার-আচরণ, দক্ষতা ও মূল্যবোধের মাধ্যমে অর্জন করতে হয়।’

তিনি শিক্ষকদের দলীয় রাজনীতির পঙ্কিলতা পরিহার করে নিজের কর্মযোগ্যতায় পেশাগত উচ্চ শিখরে পৌঁছানোর আহ্বান জানান।

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা আজ দৃশ্যমান, সেই ভবিষ্যতের কারিগরদের কারিগর হলেন আপনারা। এই দায়িত্ব পালনের সময় সময়ানুবর্তিতা, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীলতা এবং ধৈর্য বজায় রাখা অত্যন্ত জরুরি।’

নায়েমের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) ড. শাহ্ মো. আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি. এম. আব্দুল হান্নানসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি প্রশিক্ষণ সম্পন্নকারী ২০৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পদক প্রদান করেন।

আমার বার্তা/এমই

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির পদে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া

শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ নিয়ে নির্দেশ স্থগিত

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ চালুর বিষয়ে সরকারের আগের সিদ্ধান্ত স্থগিত করা

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, জীবন ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রবর্তন করে

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার মানোন্নয়ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক কৃষি কার্ড পাবে: ড. তিতুমীর

মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা ইরানের

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

ঈদযাত্রা নিরাপদ রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে: ডোনাল্ড ট্রাম্পের দাবি

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উদ্বোধন

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী

দেশের আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: ফখরুল

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী